Logo

সারাদেশ

বান্দরবানে স্যানিটেশন নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার

Icon

বান্দরবান প্রতিনিধি

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২০:২১

বান্দরবানে স্যানিটেশন নির্মাণে   নিম্নমানের সামগ্রী ব্যবহার


অনিয়মের বিষয়ে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বান্দরবান বিভাগের প্রৌকোশলী অনুপম দে–কে একাধিকবার জানানো হলেও তিনি কর্ণপাত করেননি বলেও অভিযোগ স্থানীয় উপকারভোগীদের।

প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন এই নির্মাণ কাজ মাঠপর্যায়ে বাস্তবায়নের কাজ করছে ‘লাকী এন্টারপ্রাইজ’ নামক ঠিকাদারি প্রতিষ্ঠান। 

বান্দরবান পৌরসভার বনরূপা সিদ্দিক নগর এলাকার উপকারভোগীদের অভিযোগ, কাজ শুরু হওয়ার পর থেকেই ঠিকাদারি প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট ব্যক্তিরা নিয়মবহির্ভূতভাবে নামমাত্র মূল্যের নিম্নমানের ইট, বালুর পরিবর্তে মাটি, পুরাতন রড, সিমেন্ট ও নিম্নমানের কংক্রিট দিয়ে ঢালাই চালিয়ে যাচ্ছেন। এছাড়া নির্মাণকাজে সরকারের নির্ধারিত শিডিউল বা প্রাক্কলন মানা হচ্ছে না। ঢালাইয়ে পর্যাপ্ত পরিমাণে সিমেন্ট ও ভালো মানের খোয়া না দিয়ে দায়সারাভাবে কাজ শেষ করার পাঁয়তারা চলছে।

বনরূপা সিদ্দিক নগর এলাকার উপকারভুগী ট্রাক চালক মুসলিম উদ্দিন অভিযোগ করেন, প্রকল্পের ব্যাবহারিত সামগ্রী ইট, বালু, সিমেন্ট ও কংক্রিট, এবং সেফটি ট্যাংকির মালামাল পরিবহন কাজের ঠিকাদারি প্রতিষ্ঠান নিজ অর্থায়নে শ্রমিক ব্যাবহার না করে উপকারভোগী বাড়ির সদস্যদের দ্বারা জোরপূর্বক ভাবে বহনের কাজ চালিয়ে নিচ্ছেন। প্রকল্পের কাজে ব্যবহৃত নির্মাণ সামগ্রী নিম্নমানের বলেও দাবি করেন তিনি।

মুসলিম উদ্দিন আরো জানান, তড়িঘড়ি করে কাজ করার সময় নিম্নমানের সামগ্রী ব্যবহারের বিষয়টি ঠিকাদারি প্রতিষ্ঠানকে জানানো হলে তাদের লোকজন কাজ না করার হুমকি দিয়ে আসছেন।

মুসলিমের আরো দাবি, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সঠিকভাবে তদারকি না করায় ঠিকাদাররা ইচ্ছেমতো নিম্নমানের কাজ করে সরকারি অর্থ আত্মসাতের সুযোগ পাচ্ছেন।

এই বিষয়ে বান্দরবান জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী অনুপম দে এর মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

এবিষয়ে প্রকল্পের ঠিকাদার মোঃ নাছির উদ্দিনের ম্যানেজার কাজল সেন জানান, প্রকল্পের কাজে কোনো প্রকার অনিয়মের সুযোগ নেই। আমাকে তথ্য দিয়ে সহযোগিতা করলে আমি অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।

স্থানীয়দের দাবি, “দরিদ্র ও প্রকৃত সুবিধাবঞ্চিত পরিবারকে অগ্রাধিকার দেয়ার কথা থাকলেও কোথাও সচ্ছল ব্যক্তি, প্রভাবশালী মহলের স্বজন এবং একই পরিবারের একাধিক সদস্যকে উপকারভোগীর তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে এসবের তালিকা কীভাবে চূড়ান্ত করা হয়েছে, কারা পরিবর্তন করেছে এবং প্রকল্পের অর্থ ও কাজের অগ্রগতি কীভাবে তদারকি করা হচ্ছে এসব প্রশ্নের সুস্পষ্ট উত্তর চান স্থানীয়রা।

বিকে/মান্নান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন