Logo

সারাদেশ

মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

Icon

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৪

অ
মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে     পরিচ্ছন্নতা অভিযান


মাদারীপুর পৌর শহরের  ডেঙ্গুর প্রাদুর্ভাব রোধে  শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।এর অংশ হিসেবে শিক্ষা প্রতিষ্ঠানের আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি মশার প্রজননস্থল ধ্বংসে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত মাদারীপুর শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন জেলা প্রশাসক মর্জিনা আক্তার।

এ সময় জেলা প্রশাসক বলেন, ডেঙ্গু প্রতিরোধে সারা দেশে একযোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। এর অংশ হিসেবে মাদারীপুরের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও নিয়মিত এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত এ কর্মসূচি  অব্যাহত থাকবে ।

 অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জুয়েল আহমেদ বলেন, ডেঙ্গু প্রতিরোধের কার্যক্রম শুধু একদিন বা এক সপ্তাহের মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না। নিয়মিত শিক্ষা প্রতিষ্ঠান ও এর আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে। কোথাও যাতে পানি জমে মশার প্রজননস্থল তৈরি না হয়, সেদিকেও নজর দিতে হবে।

জেলা প্রশাসক বলেন, শিক্ষার্থীদের শুধু বিদ্যালয়ের পরিবেশ পরিচ্ছন্ন রাখার বিষয়ে সচেতন করলেই হবে না, নিজ নিজ বাড়ির পরিবেশও পরিষ্কার রাখার বিষয়ে তাদের উদ্বুদ্ধ করতে হবে। ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, ম্যানেজিং কমিটি ও মায়েদের কমিটিসহ সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠান ও এর আশপাশে পরিচ্ছন্নতা বজায় রাখার পাশাপাশি মশার বংশবিস্তারের সম্ভাব্য স্থানগুলো নিয়মিত পরিষ্কার করতে হবে। পরিচ্ছন্নতা অভিযান সফল করতে তিনি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সহযোগিতা কামনা করেন।

জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, জেলার ৭২০টি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। পাশাপাশি সকাল ১০টা থেকে ১১টার মধ্যে মাধ্যমিক বিদ্যালয় ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠানেও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জুয়েল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) চৌধুরী মুস্তাফিজুর রহমান এবং জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফজলে ইলাহী।

বিকে/মান্নান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন