Logo

সারাদেশ

শীতলক্ষ্যার তীরে বালু ভরাট

Icon

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ২০:৫৮

অ
শীতলক্ষ্যার তীরে বালু ভরাট


শীতলক্ষ্যার তীরে ভরাটের জন্য রাখা হয়েছিল বালুর বিশাল স্তূপ। তবে কাজ শেষ করার আগেই সেখানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। জব্দ করা হয় প্রায় ৫০ হাজার ঘনফুট বালু।

মঙ্গলবার  দুপুরে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার তুমলিয়া ইউনিয়নের বড়িহাটি এলাকায় যমুনা স্পেসটেক জয়েন্ট বেঞ্চার লিমিটেডের পাশের নদীতীরে এ অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-আমিন হালদার।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, প্রয়োজনীয় অনুমতি ছাড়াই শীতলক্ষ্যা নদীর তীরবর্তী এলাকায় বালু ভরাটের কাজ চলছিল। খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। এ সময় ভরাটের জন্য রাখা আনুমানিক ৫০ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়।

পরে জব্দ করা বালু তুমলিয়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার জিম্মায় দেওয়া হয়েছে। এ ঘটনায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ১৯৮/২০২৬ নম্বর মামলা করা হয়েছে।

অভিযানে তুমলিয়া ইউনিয়ন ভূমি অফিসের ভারপ্রাপ্ত ভূমি সহকারী কর্মকর্তা মো. তাজুল ইসলাম, ভূমি উপসহকারী কর্মকর্তা মোহাম্মদ সাখাওয়াত হোসেন ও বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-আমিন হালদার বলেন, নদী ও নদীর তীরের পরিবেশ রক্ষায় অনুমতি ছাড়া বালু ভরাটসহ আইনবহির্ভূত কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

বিকে/মান্নান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন