Logo

সারাদেশ

খুলনা বিভগে নির্মিত হচ্ছে তিনটি সুরম্য একাডেমিক ভবন

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ২০:৫১

অ
খুলনা বিভগে নির্মিত হচ্ছে তিনটি   সুরম্য একাডেমিক ভবন


বাগেরহাট, সাতক্ষীরা ও ঝিনাইদহ-খুলনা বিভাগের এই তিন জেলায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সুরম্য ও দর্শণীয় কমপ্লেক্স নির্মাণ করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বা এলজিইডি। এডমিনিস্ট্রেটিভ কাম একাডেমিক ভবন নামের এসব ভবনগুলো হস্তান্তরের পর সেখানে কার্যক্রম শুরু হলে একদিকে যেমন প্রশিক্ষণার্থী শিক্ষকরা মনোযোগ দিয়ে প্রশিক্ষণ নিতে পারবেন, তেমনি প্রশিক্ষণদানকারি কর্তৃপক্ষ প্রাইমারি ট্রেনিং ইন্সস্টিটিউট বা পিটিআই তাদের প্রশিক্ষণ কর্মসূচিও পরিচালনা করতে পারবেন উন্নত পরিবেশে, আধুনিক প্রযুক্তি ও পদ্ধতি ব্যবহার করে। এমনটাই বলেছেন এলজিইিডি কর্তৃপক্ষ। 

সূত্র মতে, ঝিনাইদহ শহরের পিটিআই ভবনের উত্তরদিকে ২০২২-২৩ অর্থবছরে ২৫ শতক জমির ওপরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রাইমারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রজেক্ট (পিইডিপি)-৪ প্রকল্পের অর্থায়নে সরকারি অর্থে শুরু হয় এসব ভবন নির্মাণের কাজ যার নির্মাণকাজ গত জুনেই শেষ হয়েছে। এই প্রকল্পের চুক্তিমূল্য ধরা হয়েছিল ২১ কোটি ৯৯ লাখ ৩৮ হাজার ৫শ ১৮ টাকা। বর্তমান ব্যয় দাঁড়িয়েছে ২৩ কোটি ৬৯ লাখ টাকা। এখন শুধুমাত্র আনুষ্ঠানিক উদ্বোধনের অপেক্ষা। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান আসছে ১৮ অক্টোবর এটি উদ্বোধন করতে যাচ্ছেন বলে এলজিইিডি কর্তৃপক্ষ জানিয়েছে।

এডমিনিস্ট্রেটিভ কাম একাডেমিক ভবন নির্মাণের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মিম ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ারিং লিমিটেডের প্রতিনিধি কাজি মাহবুবুর রহমানের সাথে আলাপ করলে তিনি জানান, যথেষ্ট মনোরম ও দর্শণীয় ৫তলা এই ভবনে ৩০০ আসনের অত্যাধুনিক হলরুম, সম্মেলনকক্ষ, সম্মেলন লাউঞ্জ, ৫টি ক্লাসরুম, ২টি প্রশিক্ষণকক্ষ, ২টি তথ্য ও প্রযুক্তি রুম, ৩টি অতিথিশালা, ২টি ছোট স্টোররুম, ২৫০ কেভি বিদ্যুৎ সাবস্টেশন, জেনারেটর রুম, সীমানা প্রাচির ও ২টি নামাজের ঘর রয়েছে।

নির্মাণাধীণ এডমিনিস্ট্রেটিভ কাম একাডেমিক ভবন এলাকার বেশ কয়েকজন ব্যবসায়ি ও পথচারিদের সাথে কথা হলে তারা জানান, এত রুচিশীল সরকারি ভবন তেমন একটা দেখা যায়না। তারা এটাকে এই মুহুর্তে জেলার সবচেয়ে সুন্দর স্থাপনা বলে মন্তব্য করেন।


প্রকল্পের নির্মাণকাজের দেখভালের দায়িত্বে নিয়োজিত ঝিনাইদহ সদরের উপজেলা প্রকৌশলী আবুল কালাম আজাদের সাথে আলাপ করলে তিনি জানান, পিটিআই ভবন নামে পরিচিত অতিশয় মনোরম ও সুদৃশ্য এডমিনিস্ট্রেটিভ কাম একাডেমিক ভবনের নির্মাণশৈলি আর দশটা ভবনের চেয়ে আধুনিক ও প্রযুক্তিনির্ভর। প্রকল্পের নিয়ম ও শর্ত অনুযায়ী উন্নতমানের নির্মাণসামগ্রী ব্যবহার করায় এর স্থায়িত্ব হবে বেশি এবং আপত:দৃষ্টিতে এটাকে অনেকে বিদেশি প্রতিষ্ঠান হিসেবে ভেবে বসেন। 


এলজিইডি ঝিনাইদহের নির্বাহী প্রকৌশলী শিব সংকর সাহার সাথে কথা বললে তিনি জানালেন, এডমিনিস্ট্রেটিভ কাম একাডেমিক ভবনটি নির্মাণে বেশ সতর্কতা ও কড়া নজরদারি ছিল। যেহেতু এটি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিশেষ একটি প্রকল্প এবং সারাদেশের প্রাথমিক শিক্ষকদের উপযোগি করার কথা বলা হয়েছে, তারা সর্বোত্তম মানের নির্মাণসামগ্রী ব্যবহার নিশ্চিত করেছেন। ভবনের প্রতিটি অংশ যেকোন দর্শণার্থীকে মুগ্ধ করবে এবং প্রশিক্ষণার্থী প্রাইমারি পর্যায়ের শিক্ষকরা তাদের সম্পূর্ণ উপযোগী করে নির্মিত ভবনে প্রশিক্ষণ নিয়ে সমৃদ্ধ হতে পারবেন। তাছাড়া, পিটিআই সংক্রান্ত সব ইউনিটই এ ভবনে থাকার কারণে এটি অবশ্যই সার্বজনীণ প্রাথমিক শিক্ষাবিস্তারে প্রত্যক্ষ ভূমিকা রাখবে।

এলজিইডির নির্বাহী প্রকৌশলী মনে করেন ঝিনাইদহ জেলার মানুষ ভাগ্যবান কেননা, এমন প্রতিষ্ঠান খুলনা বিভাগের দশ জেলার মধ্যে মাত্র তিন জেলায় নির্মিত হয়েছে এবং ঝিনাইদহ তার মধ্যে অন্যতম। শিক্ষাবিষয়ক এই প্রতিষ্ঠান জেলার প্রাথমিক শিক্ষাকে আরো উচ্চমাত্রায় নিয়ে যেতে সহায়কের ভূমিকা পালন করেবে বলে মনে করেন শিব সংকর সাহা।

বিকে/মান্নান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন