Logo

অর্থনীতি

আয়কর রিটার্ন দাখিলের সময় আরও এক মাস বাড়ল

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৫, ১১:৪৯

আয়কর রিটার্ন দাখিলের সময় আরও এক মাস বাড়ল

অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সময় আরও এক মাস বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এর ফলে ব্যবসায়ী ও সাধারণ করদাতাদের জন্য ২০২৫-২৬ কর বর্ষের রিটার্ন জমার নতুন শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ২০২৬ সালের ৩১ জানুয়ারি।

রোববার (২৮ ডিসেম্বর) এনবিআরের দ্বিতীয় সচিব (কর আইন-১) মো. একরামুল হকের স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আয়কর আইন ২০২৩-এর ধারা ৩৩৪-এর প্রদত্ত ক্ষমতাবলে জাতীয় রাজস্ব বোর্ড জনস্বার্থে, সরকারের পূর্বানুক্রমে, স্বাভাবিক ব্যক্তি ও হিন্দু অবিভক্ত পরিবারের করদাতাদের ২০২৫-২৬ কর বর্ষের জন্য আয়কর রিটার্ন দাখিলের নির্দিষ্ট তারিখ ৩০ নভেম্বর ২০২৫-এর পরিবর্তে ৩১ জানুয়ারি ২০২৬ নির্ধারণ করেছে।

এনবিআর সূত্র অনুযায়ী, চলতি কর বছরে ইতিমধ্যে ১০ লাখের বেশি করদাতা অনলাইনে রিটার্ন জমা দিয়েছেন। গত ৪ আগস্ট ২০২৫ সালে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ওয়েবসাইটের মাধ্যমে ই-রিটার্ন সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জাতীয় রাজস্ব বোর্ড

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন