Logo

অর্থনীতি

১০০ টাকার প্রাইজবন্ডের ‘ড্র’ এর ফল ঘোষণা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ২১:১০

১০০ টাকার প্রাইজবন্ডের ‘ড্র’ এর ফল ঘোষণা

১০০ টাকা মূল্যমানের বাংলাদেশ প্রাইজবন্ডের ১২৪তম ‘ড্র’ ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। একক সাধারণ পদ্ধতিতে, অর্থাৎ প্রাইজবন্ডের প্রতিটি সিরিজের জন্য একই নম্বরের ভিত্তিতে ড্র পরিচালনা করা হয়।

রোববার (২ আগস্ট) ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের পরিচালক মো. মফিজুর রহমান মিঞার সভাপতিত্বে এই ড্র অনুষ্ঠিত হয়।

এবার প্রাইজবন্ডের ৮৫টি সিরিজের বিপরীতে মোট ৩,৯১০টি পুরস্কার ঘোষণা করা হয়েছে।

যেসব বিনিয়োগকারী বাংলাদেশ প্রাইজবন্ড কিনেছেন, তাদের মধ্যে প্রথম পুরস্কার বিজয়ী বন্ডধারী পেয়েছেন ৬ লাখ টাকা। দ্বিতীয় পুরস্কার বিজয়ীর জন্য নির্ধারণ করা হয়েছে ৩ লাখ ২৫ হাজার টাকা।

প্রাইজবন্ডের ড্রয়ের সম্পূর্ণ বিজয়ী নম্বরের তালিকা, বিভিন্ন পুরস্কারের পরিমাণ এবং কর কর্তনের নিয়মসহ প্রয়োজনীয় সব তথ্য নিচে তুলে ধরা হলো-

ড্র-এর আওতাভুক্ত সিরিজ

বর্তমানে প্রচলনযোগ্য ১০০ টাকা মূল্যমানের মোট ৮৫টি সিরিজের (যেমন: কক, কখ, কগ, কঘ, কঙ, কচ, কাছ, কজ, কঝ, কঞ, কট, কঠ, কড, কঢ, কথ, কন, কপ, কফ, কব, কম, কল, কশ, কষ, কস, কহ, খক, খখ, খগ, খঘ, খঙ, খچ, খছ, খজ, খঝ, খঞ, খট, গঠ, খড, খঢ, খন, খপ, খফ, খব, খম, খল, খশ, খষ, খস, খহ, গক, গখ, গগ, গঘ, গঙ, গছ, গজ, গঝ, গঞ, গট, গঠ, গড, গঢ, গণ, গপ, গফ, গব, গম, গল, গশ, গষ, গস, গহ, ঘক, ঘখ, ঘগ, ঘঘ, ঘঙ, ঘচ এবং ঘছ) ৪৬টি সাধারণ সংখ্যা এই ‘ড্র’-এর আওতায় ছিল।

প্রাইজবন্ডের ১২৪তম ড্র-এর বিজয়ী নম্বর

রোববার অনুষ্ঠিত ড্র অনুযায়ী বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী নম্বরগুলো নিচে উল্লেখ করা হলো-

প্রথম পুরস্কার (১টি- ৬ লাখ টাকা): ০৭৮৬৩৪৫ (0786345)

দ্বিতীয় পুরস্কার (১টি- ৩ লাখ ২৫ হাজার টাকা): ০৯১১৮২৯ (0911829)

তৃতীয় পুরস্কার (২টি- ১ লাখ টাকা করে): ০৪৮৬১৮১ (0486181) এবং ০৭০০৭২৫ (0700725)

চতুর্থ পুরস্কার (২টি- ৫০ হাজার টাকা করে): ০১০১৫৭১ (0101571) এবং ০৬৭৭৫৪৮ (0677548)

পঞ্চম পুরস্কারের বিজয়ী নম্বরসমূহ (১০ হাজার টাকা করে ৪০ জন)

০০৫০৪১৮, ০৩১১২০৩, ০৫৫৯৯৫৮, ০৭৬০৩৫৯, ০৯০০৭৮৮, ০১১৯১৮১, ০৩৯৩১৮৭, ০৫৮৮১৫৬, ০৭৭৫১৫২, ০৯১২২০৯, ০১৩৯৩৪০, ০৪৫৮৮৯৪, ০৬০৫৯২৬, ০৮০৮৬৫১, ০৯২৪৬৫৬, ০১৪৬১২৭, ০৪৮৩৬৪৬, ০৬৫৪৪১৫, ০৮২৫৩৪৫, ০৯৪৬৫৬৩, ০১৫২৪৪০, ০৫০৫৯৭৬, ০৬৬৯০২১, ০৮৪২৯০৪, ০৯৫২৮২৭, ০১৮৫৬৪৮, ০৫৩৪৪১১, ০৭০৬১৯৮, ০৮৭০৪১৭, ০৯৬৭৮২০, ০২৯৩৫২৫, ০৫৪২৯৬২, ০৭৪০১৯৪, ০৮৭৮৪৪২, ০৯৭০৭৪৯, ০৩০৭৯০৯, ০৫৪৪৯০৭, ০৭৫৮৮৬৯, ০৮৯১২০৯, ০৯৭৯০৪১।


বাংলাদেশের খবর/এইচআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন