Logo

অর্থনীতি

আবারও বেড়েছে স্বর্ণের দাম

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ১২:০৬

আবারও বেড়েছে স্বর্ণের দাম

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধির পরিপ্রেক্ষিতে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

এতে সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ১০৮ টাকা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৩৫ হাজার ১৪৬ টাকা।

‎মঙ্গলবার (১১ আগস্ট) সকালে বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। মঙ্গলবার থেকেই নতুন এই দর কার্যকর হয়েছে বলে জানিয়েছে সমিতি।

‎নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম নিচে দেওয়া হলো:

‎২২ ক্যারেট: ২ লাখ ৩৫ হাজার ১৪৬ টাকা

‎২১ ক্যারেট:২ লাখ ২৪ হাজার ৫৯০ টাকা 

‎১৮ ক্যারেট: ১ লাখ ৯২ হাজার ৮৬৪ টাকা

‎সনাতন পদ্ধতি: ১ লাখ ৫৭ হাজার ৫২২ টাকা

‎তবে স্বর্ণের দাম বাড়লেও রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে।

‎বাজুস জানিয়েছে, বিশ্ববাজারে বর্তমানে প্রতি আউন্স স্বর্ণ ৪ হাজার ৪১৫ ডলারে বিক্রি হচ্ছে। আন্তর্জাতিক বাজারে দামের অস্থিরতার কারণেই দেশের বাজারে এই সমন্বয় করতে হয়েছে।


‎বাংলাদেশের খবর/এইচআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন