Logo

অর্থনীতি

প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ২৬তম বার্ষিক সাধারণ সভা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ১৭:৩৩

প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ২৬তম বার্ষিক সাধারণ সভা

ছবি: সংগৃহীত

প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-এর ২৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৩ আগস্ট ডিজিটাল প্লাটফর্মে এ সভা অনুষ্ঠিত হয়।

কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ আবদুল আউয়াল সভায় সভাপতিত্ব করেন। সভায় শেয়ারহোল্ডারবৃন্দের সর্বসম্মতিতে ২০২৫ সালের জন্য ১৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ অনুমোদন করা হয়।

সভায় কোম্পানির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সৈয়দ এম. আলতাফ হোসাইন ও পরিচালক এ. এস. এম মহিউদ্দিন মোনেম, তাজোয়ার এম. আউয়াল, সোহেল আহমদ চৌধুরী (চেয়ারম্যান, অডিট কমিটি), ড. সৈয়দ কামরুল হোসেন, আনোয়ার ফারুক, কামরুন নাহার, কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. জালালুল আজিম, প্রধান অর্থ কর্মকর্তা চন্দ্র শেখর দাস এবং বহিঃ নিরীক্ষক অনিল সালাম ইদ্রীস অ্যান্ড কোং চাটার্ড একাউন্টস উপস্থিত ছিলেন। শেয়ারহোল্ডারদের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণে সভা পরিচালনা করেন কোম্পানি সচিব জগদীশ কুমার ভঞ্জ। 

বাংলাদেশের খবর/আরইউ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন