ঢাকা নিউ সুপার মার্কেট বণিক সমিতির নির্বাচন
‘খায়ের-ফারুক’ প্যানেলের পূর্ণাঙ্গ জয়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৬:১৫
ছবি: সংগৃহীত
ঢাকা নিউ সুপার মার্কেট (দক্ষিণ) বণিক সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে সভাপতি পদে কাজী আবুল খায়ের এবং সাধারণ সম্পাদক পদে শফিকুর রহমান খাঁন ফারুকের নেতৃত্বাধীন খায়ের-ফারুক পরিষদ পূর্ণ প্যানেলে বিপুল ভোটে জয়লাভ করেছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচন পরিচালনা কমিটির চূড়ান্ত ফলাফল অনুযায়ী, সভাপতি পদে কাজী আবুল খায়ের ৬১৮ ভোট এবং সাধারণ সম্পাদক পদে শফিকুর রহমান খাঁন ফারুক ৬০৭ ভোট পেয়ে সাধারণ ব্যবসায়ীদের নিরঙ্কুশ রায় লাভ করেন। তাদের এই বিজয়ে মার্কেট জুড়ে সাধারণ ব্যবসায়ী ও সমর্থকদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে।
নির্বাচনের আগে ‘আম মার্কা’ প্যানেলটি মার্কেটের আধুনিকায়নে বেশ কিছু যুগান্তকারী প্রতিশ্রুতি দিয়েছিল। বিজয়ের পর নবনির্বাচিত নেতৃবৃন্দ সাধারণ ব্যবসায়ীদের ধন্যবাদ জানিয়ে বলেছেন, ইশতেহারে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি তারা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবেন।
সাধারণ ব্যবসায়ীরা আশা প্রকাশ করছেন, খায়ের-ফারুক পরিষদের এই ঐতিহাসিক পূর্ণাঙ্গ প্যানেল জয়ের মাধ্যমে ঢাকা নিউ সুপার মার্কেটের দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যাগুলোর স্থায়ী সমাধান হবে এবং মার্কেটের ব্যবসায়িক পরিবেশ এক নতুন উচ্চতায় পৌঁছাবে।
বাংলাদেশের খবর/আরইউ

