Logo

অর্থনীতি

কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের ঢাকা বিভাগীয় সম্মেলন

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৫৩

কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের ঢাকা বিভাগীয় সম্মেলন

ছবি: সংগৃহীত

বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়ন (সিবিএ বি-৯৮৫)-এর উদ্যোগে ঢাকা বিভাগীয় সম্মেলন-২০২৬ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) ঢাকার মিরপুরে ব্যাংকের স্টাফ কলেজ মিলনায়তনে এ সম্মেলন ও কর্মসূচির আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। তিনি স্টাফ কলেজ প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন।

সিবিএ সভাপতি ফয়েজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, শ্রমিক দল নেতা ফিরোজুজ্জামান মামুন মোল্লা এবং ব্যাংকের ঢাকা বিভাগের মহাব্যবস্থাপক গোলাম মো. আরিফ।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অফিসার্স কল্যাণ সমিতির প্রধান সমন্বয়ক ও ডিজিএম মো. জাহিদ হোসেন, আহ্বায়ক সৈয়দ লিয়াকত হোসেন ও সাধারণ সম্পাদক নূরে আলম শাওন।

সম্মেলনে সিবিএর সাংগঠনিক কার্যক্রম জোরদার, কর্মচারীদের ন্যায্য অধিকার রক্ষা এবং পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরা হয়।

বাংলাদেশের খবর/আরইউ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন