Logo

শিক্ষা

এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ১৫:৪১

এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার সময়সূচি চূড়ান্ত করা হয়েছে। সময়সূচি অনুযায়ী আগামী ২ জুলাই থেকে সারা দেশে একযোগে এই পরীক্ষা শুরু হবে।

শনিবার (১৮ এপ্রিল) শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সভাপতিত্বে শিক্ষা বোর্ড চেয়ারম্যানদের এক ভার্চুয়াল সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। 

সভায় উপস্থিত একাধিক কর্মকর্তা বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। সভায় শিক্ষামন্ত্রী পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে বোর্ড চেয়ারম্যানদের প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, খুব শিগগিরই শিক্ষা বোর্ডগুলোর পক্ষ থেকে বিস্তারিত সময়সূচি (রুটিন) প্রকাশ করা হবে। প্রতিবছরের মতো এবারও পরীক্ষার সময় কোচিং সেন্টারগুলো বন্ধ রাখা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব রোধে কঠোর ব্যবস্থা নেয়ার ইঙ্গিত দেয়া হয়েছে।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের অ্যাকাউন্টে দেওয়া পোস্টে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন আগামী ২ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পরীক্ষার্থীরা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে পরবর্তী নির্দেশনা ও রুটিন সংগ্রহ করতে পারবেন।


বাংলাদেশের খবর/এইচআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন