তাড়াশে গোল্ডকাপ ফাইনালে সান্দ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৬ মে ২০২৬, ১৪:১৬
সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের তাড়াশে উৎসবমুখর পরিবেশে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট/২৬ (উপজেলা পর্যায়) এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
রোববার (৪ মে) বিকালে তাড়াশ পৌর শহরের বাঁশবাজার খেলার মাঠে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান।
ফাইনাল খেলায় বালক বিভাগে সান্দ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয় ৪-০ গোলে মাগুরা বিনোদ সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

