ইউল্যাবে বিবিএ’র নবীন শিক্ষার্থীদের গ্রীষ্মকালীন পরিচিতি সপ্তাহ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৩ মে ২০২৬, ০২:০১
ছবি: সংগৃহীত
ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) বিবিএ প্রোগ্রামের সামার ২০২৬ ইন্ডাকশন সপ্তাহ বৃহস্পতিবার (২১ মে) সফলভাবে সম্পন্ন হয়েছে। সপ্তাহব্যাপী এই কর্মসূচির লক্ষ্য ছিল নবীন শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক চ্যালেঞ্জ ও সুযোগের জন্য প্রস্তুত করা এবং ইউল্যাব বিবিএ প্রোগ্রামে তাদের পথচলায় সহায়তা করা।
উৎসাহী নবীন শিক্ষার্থীদের উপহার সামগ্রী দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয় এবং প্রোগ্রামের গুরুত্বপূর্ণ দিকগুলোর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়। আকর্ষণীয় কার্যক্রমের মধ্যে ছিল ফটোশুট, একটি সংক্ষিপ্ত ভিডিও প্রতিযোগিতা এবং বিবিএ প্রোগ্রাম অফিস, অনুষদ অফিস ও শ্রেণিকক্ষগুলোর বিস্তারিত পরিদর্শন।
ইউল্যাবের উপাচার্য অধ্যাপক ড. শামসাদ মুর্তুজা, নতুন সদস্যদের উদ্দেশে একটি বিশেষ বার্তা দেন। ইউল্যাব স্কুল অফ বিজনেসের ডিন, বিবিএ প্রোগ্রামের পরিচালক, সমন্বয়কারী, কর্মকর্তা এবং অনুষদ সদস্যরা এই আনন্দময় অনুষ্ঠানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। সফল ইন্ডাকশন সপ্তাহ শেষে ডিন এবং বিবিএ পরিচালক সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বাংলাদেশের খবর/আরইউ

