Logo

শিক্ষা

ঢাকাস্থ সিরাজগঞ্জ জেলা সমিতির বৃত্তি প্রদান

Icon

এনএসএস

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ১২:৪০

ঢাকাস্থ সিরাজগঞ্জ জেলা সমিতির বৃত্তি প্রদান

ছবি: সংগৃহীত

ঢাকা: সিরাজগঞ্জ জেলার বাসিন্দাদের সন্তান-সন্ততি যারা ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও নরসিংদী জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যায়নরত তাদের মাঝে ‘শিক্ষা বৃত্তি’ দিয়েছে ঢাকাস্থ সিরাজগঞ্জ জেলা সমিতি।


বুধবার (৮ জুলাই) বিকেলে রাজধানীর মিরপুর-২ নম্বরে অবস্থিত সিরাজগঞ্জ জেলা সমিতির নিজস্ব ভবনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে গরীব ও মেধাবী বিবেচনায় ৬০ শিক্ষার্থীর মাঝে এই বৃত্তি প্রদান করা হয়। সেইসঙ্গে তাদের হাতে মেধাসনদ ও জেলা সমিতির নিজস্ব প্রকাশনা ‘যমুনা’ও তুলে দেওয়া হয়।


সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার এস আর তালুকদারের সভাপতিত্বে ও যুগ্ম-সাধারণ সম্পাদক শাহীন কামালের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ মনিরুজ্জামান, সিনিয়র সহ-সভাপতি আনোয়ার হোসেন, কোষাধ্যক্ষ নবী নেওয়াজ খান বিনু, বৃত্তি কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন বাদল, সদস্য সচিব আব্দুল হালিম, জেলা সমিতির আইন-শৃঙ্খলা সম্পাদক সামিউল ইসলাম লিটন, মানবসম্পদ উন্নয়ন সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, দফতর সম্পাদক মাসুদ রানা, উপ ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক সুমন নন্দী; সহ-দফতর সম্পাদক মনিরুল ইসলাম খান, নারীবিষয়ক সহ-সম্পাদক নাজমুন নাহার প্রমুখ। 

এছাড়াও সমিতির কার্যনির্বাহী পরিষদের অন্যান্য সদস্য এবং বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা আশা প্রকাশ করে বলেন, বৃত্তিপ্রাপ্তরা মেধাকে কাজে লাগিয়ে দেশগড়ার কাজে শিক্ষার্থীরা আত্মনিয়োগ করবেন। তারা সিরাজগঞ্জের ভাবমূর্তি দেশের বিভিন্ন সেক্টরে উজ্জ্বল করবেন। এছাড়া, ভবিষ্যতে এই শিক্ষার্থীরাই কর্মজীবনে গিয়ে নিজের জেলার অন্যান্য শিক্ষার্থীর জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন।


উল্লেখ্য, সিরাজগঞ্জ জেলার যেসব শিক্ষার্থী ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও নরসিংদী জেলার পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি/অধ্যায়নরত তাদের মাঝে এই ‘শিক্ষা বৃত্তি’ প্রদান করা হয়।


Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন