Logo

শিক্ষা

প্রাথমিকে ট্যালেন্টপুলে বৃত্তি পেল আদমজী’র যায়েদ

Icon

শিক্ষা ডেস্ক

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ১৬:০৬

প্রাথমিকে ট্যালেন্টপুলে বৃত্তি পেল আদমজী’র যায়েদ

২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় গৌরবোজ্জ্বল সাফল্য অর্জন করেছে ঢাকার আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল শিক্ষার্থী যায়েদ হাসান। তীব্র প্রতিযোগিতাপূর্ণ এই পরীক্ষায় নিজের মেধার স্বাক্ষর রেখে সর্বোচ্চ ‘ট্যালেন্টপুল’ (মেধাবৃত্তি) ক্যাটাগরিতে বৃত্তি লাভ করেছে সে।


গত রোববার (১২ জুলাই) আনুষ্ঠানিকভাবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। দেশজুড়ে লাখো শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত এই মেধা লড়াইয়ে আলিফের এই অসামান্য অর্জনে যায়েদসহ  ওর পরিবারও খুশী।

যায়েদের বাবা হাবিবুল হাসান বেসরকারি চাকরিজীবী  ও মাতা সরকারি চাকরি করেন। 

তারা জানান, নিয়মিত পড়াশোনা, শিক্ষকদের সঠিক দিকনির্দেশনা এবং কঠোর পরিশ্রমের ফলেই আজ এই ট্যালেন্টপুল বৃত্তি অর্জন সম্ভব হয়েছে।

আগামী দিনেও ও যেন তার মেধার আলো দিয়ে দেশের মুখ উজ্জ্বল করতে পারে, সেজন্য তারা সবার কাছে দোয়া চেয়েছেন।


শিক্ষকরা বলেন, ‘যায়েদসহ আমাদের শিক্ষার্থীরা শুরু থেকেই অত্যন্ত মনোযোগী এবং মেধাবী। ওদের এই ট্যালেন্টপুল বৃত্তি প্রাপ্তি আমাদের পুরো প্রতিষ্ঠানের জন্য অত্যন্ত আনন্দের ও গৌরবের।


উল্লেখ্য, দীর্ঘ বিরতির পর নতুন আঙ্গিকে আয়োজিত ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় দেশজুড়ে ৬ লাখ ৪০ হাজারেরও বেশি পঞ্চম শ্রেণির শিক্ষার্থী অংশগ্রহণ করে। 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন