ছবি: সংগৃহীত
বিইউএফটি অ্যাপারেল ক্লাবের আয়োজনে শনিবার (১৮ জুলাই) ও রোববার (১৯ জুলাই) বিইউএফটি ক্যাম্পাসে প্রথম বিইউএফটি ন্যাশনাল অ্যাপারেল ফেস্টিভ্যাল-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
এই আয়োজনে সারা বাংলাদেশের ৩২টি বিশ্ববিদ্যালয়, কলেজ ও শিক্ষার্থী ক্লাবের বস্ত্র, ফ্যাশন ও অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং বিষয়ে অধ্যয়নরত দুই হাজারের অধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
শনিবার মাল্টিপারপাস হলে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে উৎসবের সূচনা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিইউএফটির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জি. আয়ুব নবী খান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ফারুক হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের কারিগরি শাখার পরিচালক মো. মোসলেম উদ্দিন, পাট টেক্সটাইল বিভাগের পরিচালক ড. ফেরদৌস আরা দিলরুবা এবং পাট টেক্সটাইল শাখার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. ইঞ্জি. নাজমিনা চৌধুরী।
আরও উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. মো. আলমগীর হোসেন, অ্যাপারেল স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. ইঞ্জি. মোহাম্মদ রুবাইয়াত চৌধুরী, শিক্ষার্থী কল্যাণ অফিসের পরিচালক অধ্যাপক ড. মো. ওয়ালিউল আলম, এএমটি বিভাগের প্রধান সহকারী অধ্যাপক মো. মোনিরুল ইসলাম রাজিব এবং বিইউএফটি অ্যাপারেল ক্লাবের উপদেষ্টা শাদমান কামার মাহির।
উদ্বোধনী অনুষ্ঠানের পর প্রতিযোগিতার প্রাথমিক পর্ব অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতাগুলোর মধ্যে ছিল অ্যাপারেল অলিম্পিয়াড- যা বৈশ্বিক ফ্যাশন প্রবণতা ও বস্ত্র বিজ্ঞানের ওপর কুইজ প্রতিযোগিতা, এবং ৩০০ সেকেন্ডস ইনোভেশন- যা টেক্সটাইল সাসটেইনেবিলিটি ও অ্যাপারেল ফ্যাশন উদ্ভাবনের ওপর পোস্টার উপস্থাপনা। প্রথম দিনে কর্মশালা ও অংশগ্রহণমূলক কার্যক্রমও পরিচালিত হয়।
উৎসবের দ্বিতীয় দিনে পূর্ণাঙ্গ কার্যক্রম অনুষ্ঠিত হয়। সকালের সেশনটি প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ও শিক্ষার্থীদের প্রদর্শনীর জন্য নির্ধারিত ছিল। এরপর মাল্টিপারপাস হলে সেমিনার ও মাস্টারক্লাস পরিচালিত হয়। মো. ফারুক হাসান, চেয়ারম্যান, বোর্ড অব ট্রাস্টিজ, বিইউএফটি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকির ফ্যাশনের ব্যবস্থাপনা পরিচালক ফকির কামরুজ্জামান নাহিদ; বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের সভাপতি শওকত আজিজ রাসেল; বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. আমল পোদ্দার; শিন শিন গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল সাদাত; ব্রিটানিয়া গার্মেন্টস প্যাকেজিংয়ের সহকারী পরিচালক আলভিন আহমেদ; জায়ান্ট গ্রুপের পরিচালক শারমিন হাসান তিথী এবং বিইউএফটির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জি. আয়ুব নবী খান।
পার্ল গ্লোবাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের এইচআর ও অ্যাডমিনের ভাইস প্রেসিডেন্ট রাজিব সিংহ মূল বক্তৃতা প্রদান করেন। মধ্যাহ্নভোজনের বিরতির পর বিকালের সেশন শুরু হয় মাল্টিপারপাস হলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে, যেখানে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কৃত করা হয়।
এরপর মূল মঞ্চে একটি ফ্যাশন শো উপস্থাপিত হয় এবং শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও কনসার্টের মাধ্যমে দুই দিনব্যাপী এই জাতীয় কর্মসূচির সমাপ্তি ঘটে। অনুষ্ঠানজুড়ে শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশের খবর/আরইউ

