Logo

শিক্ষা

পবিপ্রবি'র সিএসই ক্লাবের উদ্যোগে আইটি কার্নিভাল শুরু

Icon

পবিপ্রবি প্রতিনিধি

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ১৭:০৫

পবিপ্রবি'র সিএসই ক্লাবের উদ্যোগে আইটি কার্নিভাল শুরু

ছবি: সংগৃহীত

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিএসই অনুষদের সিএসই ক্লাবের উদ্যোগে তিন দিনব্যাপী আইটি কার্নিভাল শুরু  হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর ১২টায় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান  ফিতা ও কেক কেটে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এ উপলক্ষে এক আলোচনা সভায় সিএসই অনুষদের ডিন ও অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. খোকন হোসেনের সভাপতিত্বে ও প্রফেসর ড.মোহাম্মদ আবদুল মাসুদের সঞ্চালনায় অন্য  মধ্যে বক্তব্য রাখেন প্রফেসর ড. শামসুজ্জামান সবুজ, সিএসই ক্লাবের সভাপতি বায়েজিদ আহমেদ, সাধারণ সম্পাদক মো. তৈকির আহমেদ প্রমুখ। 

প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর বলেন, সিএসই ক্লাবের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উদ্যোগে  এই চমৎকার আইটি কার্নিভাল আয়োজিত হয়েছে। বর্তমান  বিশ্ব প্রতিনিয়ত প্রযুক্তির হাত ধরে পরিবর্তিত হচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, ডাটা সায়েন্স এবং ব্লকচেইনের মতো আধুনিক প্রযুক্তিগুলো এখন আর ভবিষ্যতের বিষয় নয় বরং আমাদের বর্তমান জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। এই দ্রুত পরিবর্তনশীল বিশ্বে নিজেদের  টিকিয়ে রাখতে এবং দেশকে নেতৃত্ব দিতে হলে আমাদের নতুন প্রজন্মকে তথ্য প্রযুক্তিতে দক্ষ ও উদ্ভাবনী ক্ষমতাসম্পন্ন হতে হবে। আমাদের শিক্ষা র্থীরা শুধু শ্রেণীকক্ষ আর পাঠ্য বইয়ের তাত্ত্বিক জ্ঞানেই সীমাবদ্ধ নয়, বরং তারা তাদের মেধা ও সৃজণশীলতা ব্যবহার করে বাস্তব জীবনের বিভিন্ন সমস্যার প্রযুক্তিগত সমাধান তৈরী করেছে। আজকের এই কার্নিভাল  আমাদের শিক্ষার্থীদের সেই মেধা ও  উদ্ভাবনী শক্তি প্রদর্শনের এক অনন্য প্লাটফর্ম। আমাদের পবিপ্রবি সবসময়ই শিক্ষার্থীদের নতুন কিছু শেখার, গবেষণা করার এবং উদ্ভাবন করার পরিবেশ তৈরীতে বদ্ধপরিকর।

তিনি আরও বলেন, আমরা চাই আমাদের শিক্ষার্থীরা পড়াশোনা শেষ করে শুধু চাকরির পিছনে  ছুটবে না বরং নিজেরাই  একেকজন উদ্যোক্তা হয়ে উঠবে এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে।

পরে প্রধান অতিথি আই কার্নিভালের বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এ সময় রেজিস্ট্রার প্রফেসর মোহাম্মদ জামাল হোসেনসহ বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক,কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশের খবর/আরইউ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন