Logo

শিক্ষা

একাদশে ভর্তির আবেদন শুরু, আবেদন করবেন যেভাবে ‎

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫

একাদশে ভর্তির আবেদন শুরু, আবেদন করবেন যেভাবে ‎

‎চলতি ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ ও আলিম শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন প্রক্রিয়া আজ থেকে শুরু হচ্ছে। আগামী ১০ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত আবেদন করা যাবে।

‎২২ সেপ্টেম্বর ভর্তি কার্যক্রম শেষ হবে। ২৩ সেপ্টেম্বর একাদশ শ্রেণিতে ক্লাস শুরু হবে।

‎শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের নীতিমালা অনুযায়ী, কোনো প্রকার ভর্তি পরীক্ষা ছাড়াই এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে সম্পূর্ণ অনলাইনে এ ভর্তি কার্যক্রম সম্পন্ন করা হবে।

‎একাদশে ভর্তির অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে শিক্ষার্থীদের আবেদন করতে হবে।

‎প্রাথমিক আবেদন ফি ২২০ টাকা।

‎বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এ তথ্য জানিয়েছেন।

‎এর আগে গত ২৪ আগস্ট শিক্ষা মন্ত্রণালয় ও বোর্ড একাদশে ভর্তির নীতিমালা প্রকাশ করে। নীতিমালায় বলা হয়, একাদশ শ্রেণিতে ভর্তির আসনের ৭ শতাংশ কোটা সংরক্ষিত রাখা হবে। বাকি ৯৩ শতাংশ সবার জন্য মেধার ভিত্তিতে উন্মুক্ত থাকবে।

‎নীতিমালা অনুযায়ী, ২ থেকে ১০ সেপ্টেম্বর ভর্তির আবেদন নেওয়া হবে। ১২ থেকে ১৩ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত পুনর্নিরীক্ষণসহ পুনর্মূল্যায়নে ফল পরিবর্তিত শিক্ষার্থীদের আবেদন গ্রহণ করা হবে। একই সময়ে, অর্থাৎ ১২ থেকে ১৩ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত পছন্দক্রম পরিবর্তনের সুযোগ থাকবে।

‎নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে ১৭ সেপ্টেম্বর রাত ৮টায়।

‎ফল প্রকাশের পর নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি নিশ্চায়নের জন্য ১৯ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত সময় দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি নিশ্চায়ন না করলে নির্বাচন ও আবেদন বাতিল হবে।

‎একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম চলবে ২০ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত। সব শেষে একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে ২৩ সেপ্টেম্বর।


‎বাংলাদেশের খবর/এইচআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন