Logo

শিক্ষা

পবিপ্রবিতে একাডেমিয়া ইন্ডাস্ট্রি সহযোগিতা বিষয়ক ওয়ার্কশপ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ১৮:২৯

অ
পবিপ্রবিতে একাডেমিয়া ইন্ডাস্ট্রি সহযোগিতা বিষয়ক ওয়ার্কশপ

ছবি: সংগৃহীত

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টায়  "Bridging Academia  and industry: fostering innovation, collaboration  and mutual   development " শীর্ষক ওয়ার্কশপ বিশ্ববিদ্যালয় টিএসসি কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (iqac)-এর উদ্যোগে আয়োজিত ওয়ার্কশপে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. আবদুল্লাহ- আল- মামুন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. অধ্যাপক ড. মামুন অর রশীদ, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছবিরুল ইসলাম হাওলাদার, পবিপ্রবি’র ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান।

আইকিউএসি'র অতিরিক্ত পরিচালক  অধ্যাপক ড.নেছারউদ্দিন আহমেদ এর সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আইকিউএসির পরিচালক ড. মাহবুব রব্বানী।   

অন্যদের মধ্যে বিভিন্ন ইন্ড্রাস্ট্রি প্রতিনিধি ও উদ্যোক্তাগণ বক্তব্য রাখেন। সভাপতির বক্তব্যে পবিপ্রবি'র  উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, একটি বিশ্ববিদ্যালয় শুধু গ্রাজুয়েট তৈরী করার মধ্যে সীমাবদ্ধ নয়। এলাকার জণগণের কল্যাণে ও তাদের সমস্যা সমাধানে এর ব্যবহার সম্প্রসারণ করতে হবে।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের  জ্ঞান, গবেষণা ও উদ্ভাবনকে শিল্প ও সমাজের বাস্তব প্রয়োজনের সঙ্গে যুক্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে শিক্ষার্থীরা  বাস্তবমুখী দক্ষতা অর্জনের সুযোগ পাবে। আমরা পবিপ্রবিকে গবেষণা, উদ্ভাবন ও শিল্পসম্পৃক্ততার একটি কার্যকর প্লাটফর্ম হিসেবে গড়ে তুলতে কাজ করছি। শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে আরো সম্প্রসারিত হবে। এই উদ্যোগ  বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে  দীর্ঘমেয়াদী ও ফলপ্রসূ  অংশীদারিত্ব  গড়ে তুলতে গুরুত্বপূর্ণ রাখবে বলে তিনি অভিমত ব্যক্ত করেন।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল- মামুন বলেন, Skill knowedge bage Education বাড়াতে হবে। এটি এমন এক শিক্ষাব্যবস্হা যেখানে তাত্ত্বিক  বা পুঁথিগত  জ্ঞানের পাশাপাশি  শিক্ষার্থীদের  বাস্তব ও কর্মমুখী কর্মদক্ষতা অর্জনের ওপর গুরুত্ব দেওয়া হয়।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে বর্তমান সরকার শিক্ষা ও গবেষণা  উন্নয়নে কাজ করে যাচ্ছে। একটি মেধাভিত্তিক ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়তে শিক্ষার বিকল্প নেই। একটি দেশের টেকসই অর্থনৈতিক ও প্রযুক্তিগত উন্নয়নের মূল চালিকাশক্তি হলো উচ্চশিক্ষা ও শিল্পখাতের পারস্পরিক সেতুবন্ধন।

আব্দুল্লাহ-আল- মামুন বলেন, পবিপ্রবি  শিক্ষার্থীদের গবেষণা ও উন্নয়নে কাজ করে যাচ্ছে। এ প্রতিষ্ঠানের অনেক সুনাম রয়েছে। এ বিশ্ববিদ্যালয়ে ওয়ার্কশপ আয়োজন প্রমাণ করে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো প্রচলিত বৃত্ত থেকে বেরিয়ে এসে বাস্তবমুখী ও উৎপাদনশীল শিক্ষার দিকে এগুচ্ছে। তিনি বলেন, আমাদের ইন্ডাস্ট্রি বা শিল্প খাতের ঠিক কী ধরনের দক্ষ জনবল প্রয়োজন তা বুঝতে হবে। অন্যদিকে শিল্পখাতকেও এগিয়ে আসতে হবে যাতে তারা বিশ্ববিদ্যালয়ের  গবেষণা ও উদ্ভাবনী শক্তিকে কাজে লাগাতে পারে।

তিনি ইন্ডাস্ট্রিয়াল প্রতিনিধি ও ব্যবসায়ীদের নিয়মিত শিক্ষার্থীদের ক্লাস ভিজিট করার আহ্বান জানান। আলোচনা সভা শেষে বিভিন্ন ব্যবসায়ী প্রতিনিধিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিবৃন্দ।

এরপর পবিপ্রবির সাথে অলিম্পিক ইন্ড্রাট্রিজ লিমিটেড, রেফকো ফার্মাসিউটিক্যালস, খান শফিক রহমান অ্যান্ড কোম্পানির সাথে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়।

অনুষ্ঠানে বায়ার অ্যান্ড সায়েন্স, গ্রামীণ উন্নয়ন সংস্থা, রেনেটা পিএলসি, জাগো নারী, সেভ দ্যা চিলড্রেন, কারিতাস বাংলাদেশ, ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ,  আজমত গ্রুপ, রেনেটা এ্যানিমাল হেলথ, লালতীর সীড লি., অমৃত কনজ্যুমার ফুড প্রোডাক্টস, রেফকো ফার্মাসিউটিক্যালস, ব্রাক সিড অ্যান্ড এগ্রো এন্টারপ্রাইজ, প্রাণ আরএফএল গ্রুপ, অলিম্পিক ইন্ড্রাট্রিজ, এগ্রিপ্লাস, খান শফিক রহমান অ্যান্ড কোম্পানির প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

পরে শিল্পমালিক/প্রতিনিধি এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক-গবেষকদের মধ্যে দ্বিপাক্ষিক সংলাপে আলোচক হিসেবে আলোচনায় অংশ নেন পোস্ট গ্রাজুয়েট স্টাডিজ এর ডিন অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান, ডিন কাউন্সেলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. নুরুল আমিন।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের সিনিয়র ডেপুটি ডিরেক্টর মো. মাহফুজুর রহমান সবুজ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশের খবর/আরইউ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন