Logo

বিনোদন

ভালোবাসা দিবসে প্রকাশ পেল ‘ভালোবাসি বলতে চাই’ মিউজিক ভিডিও

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০০:২৯

ভালোবাসা দিবসে প্রকাশ পেল ‘ভালোবাসি বলতে চাই’ মিউজিক ভিডিও

বিশ্ব ভালোবাসা দিবসে প্রকাশিত হলো নতুন প্রেমের গান ‘ভালোবাসি বলতে চাই’ গানের মিউজিক ভিডিও। ভালোবাসা উচ্চারণের সাহস জোগানো এই গানটি প্রকাশ করেছে পিপিআর মিউজিক-এর ইউটিউব চ্যানেল ও পার্থ প্রতীম রায়ের ভেরিফায়েড ফেসবুক পেজ।

প্রেম, অপেক্ষা ও না-বলা অনুভূতির গল্প নিয়ে নির্মিত এই ভিডিওতে অভিনয় করেছেন মামুন খান, পার্থ প্রতীম রায় ও সুস্মিতা। গানটি লিখেছেন, সুর করেছেন এবং কণ্ঠ দিয়েছেন পার্থ প্রতীম রায়। সংগীতায়োজন ও মিক্স-মাস্টার করেছেন রূপন চৌধুরী।

গানের ভিডিও নির্মাণ করেছেন কিংবদন্তি চলচ্চিত্র পরিচালক সি. বি. জামান-এর একমাত্র সন্তান সি. এফ. জামান। বাবার মতো বরাবরই নির্মাতা হওয়ার স্বপ্ন লালন করেছেন তিনি। গ্র্যাজুয়েশন শেষ করে ব্র্যান্ড মার্কেটিংয়ে যুক্ত থাকলেও তার আগ্রহের জায়গা ছিল চলচ্চিত্র নির্মাণেই।

ভালোবাসা দিবসে ভিডিওটি প্রকাশ উপলক্ষে নির্মাতা সি. এফ. জামান বলেন, ‘এটি শুধু একটি ভিজ্যুয়াল নয়, এটি এক টুকরো অপেক্ষা। অনেক রাতের আলোচনা, অনেক সুরের খোঁজ আর অসংখ্য দৃশ্যের ভেতর দিয়ে হেঁটে আসা একটি প্রেমের গল্প। আশা করি দর্শক দেখবেন, শুনবেন এবং ভালো লাগলে শেয়ার করবেন।’

ঢাকার উত্তরা এলাকায় চিত্রায়িত হয়েছে ভিডিওটি। চিত্রগ্রহণ করেছেন কমল চন্দ্র দাস, সম্পাদনা ও কালার করেছেন কিশোর। পুরো টিমের সম্মিলিত প্রচেষ্টায় তৈরি হয়েছে বসন্তের এই বিশেষ উপহার।

বিশ্ব ভালোবাসা দিবসে প্রকাশিত ‘ভালোবাসি বলতে চাই’ ইতোমধ্যে দর্শকের প্রশংসা কুড়াচ্ছে। এই বসন্তে ভালোবাসা যেন একটু জোরেই বলা যায়— সেই আহ্বানই জানাচ্ছে গানটি।

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মিউজিক ভিডিও

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর