Logo

বিনোদন

রিহানার বাড়িতে গুলি, সন্দেহভাজন নারী আটক

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৯ মার্চ ২০২৬, ১৪:১৫

রিহানার বাড়িতে গুলি, সন্দেহভাজন নারী আটক

মার্কিন পপ তারকা রিহানার বেভারলি হিলসের বাসভবনে গুলিবর্ষণের এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। রবিবার (৮ মার্চ) দুপুরে এক নারী সন্দেহভাজন ওই বাড়ি লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়েন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয় সময় দুপুর ১টা ২১ মিনিটের দিকে বাড়ির বিপরীত পাশের রাস্তা থেকে একটি গাড়ি থেকে প্রায় ১০ রাউন্ড গুলি ছোড়া হয়। এর মধ্যে একটি গুলি বাড়ির দেয়াল ভেদ করে ভেতরে প্রবেশ করে।

ঘটনার সময় রিহানা বাসার ভেতরেই অবস্থান করছিলেন। তবে সৌভাগ্যবশত এই ঘটনায় তার কোনো ক্ষতি হয়নি এবং তিনি সম্পূর্ণ নিরাপদ আছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায়। পরে ৩০ বছর বয়সী এক নারীকে আটক করা হয়। বর্তমানে লস অ্যাঞ্জেলসের পুলিশ পুরো ঘটনার তদন্ত করছে।

এদিকে, এ ঘটনায় এখন পর্যন্ত রিহানা বা তার টিমের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি।

এসএসকে/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

পপস্টার রিহানা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর