Logo

বিনোদন

কখন অনলাইনে জুতা খোঁজেন শবনম ফারিয়া

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ৩০ মার্চ ২০২৬, ২০:১২

কখন অনলাইনে জুতা খোঁজেন শবনম ফারিয়া

শবনম ফারিয়া

অভিনয় দিয়ে যেমন দর্শক মাতিয়েছেন, তেমনি সামাজিক যোগাযোগমাধ্যমে সোজাসাপ্টা মন্তব্যের জন্যও প্রায়ই আলোচনায় থাকেন অভিনেত্রী শবনম ফারিয়া। তবে এবার কোনো সমসাময়িক ইস্যু নয়, বরং নিজের ব্যক্তিগত জীবনের এক অদ্ভুত ও মজার অভ্যাসের কথা শেয়ার করে নেটিজেনদের তাক লাগিয়ে দিয়েছেন এই তারকা। ফারিয়া জানিয়েছেন, মাঝরাতে ঘুমের সমস্যা হলে তিনি অনলাইনে জুতা ও বিভিন্ন পণ্যের ওয়েবসাইট চষে বেড়ান।

শবনম ফারিয়ার এই অভ্যাসের সবচেয়ে মজার দিক হলো, তিনি ঘণ্টার পর ঘণ্টা শপিং সাইটে পণ্য দেখলেও শেষ পর্যন্ত সেগুলো কেনেন না। অভিনেত্রীর ভাষ্যে, অবসর বা একঘেয়েমি কাটানোর জন্য তিনি পছন্দের জিনিসগুলো অনলাইন শপিং সাইটের 'কার্টে' জমা করেন। জিনিসগুলো কেনায় নয়, বরং কার্টে যোগ করতেই তিনি বেশি আনন্দ পান। ফারিয়া বলেন, ঘুম না এলে বা অবসরে আমি মনোযোগ দিয়ে প্রয়োজনীয় বা পছন্দের জিনিসগুলো বেছে বেছে কার্টে জমাই। কিন্তু কেনা আর হয় না।

সম্প্রতি নিজের এক বিচিত্র অভিজ্ঞতার কথা উল্লেখ করে ফারিয়া জানান, একবার তিনি একটি শপিং সাইটে প্রায় ৬২ হাজার টাকার পোশাক কার্টে যোগ করেছিলেন। ঠিক সেই মুহূর্তেই তার মা কল দিয়ে বলেন, কালকের ছবিগুলো পাঠাও। মায়ের ফোনে ফারিয়ার সেই 'ভার্চুয়াল শপিং' বিলাসিতায় ছেদ পড়ে এবং শেষ পর্যন্ত সেই পোশাকটিও আর কেনা হয়নি। শবনম ফারিয়ার এই উইন্ডো শপিং প্রীতি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ হাস্যরসের জন্ম দিয়েছে। অনেক ভক্তই তার এই অভ্যাসের সঙ্গে নিজেদের মিল খুঁজে পাচ্ছেন। কেউ কেউ মজার ছলে বলছেন, মাঝরাতে জুতা খোঁজা হয়তো ফারিয়ার নতুন কোনো শখের অংশ।

ব্যক্তিজীবন থেকে শুরু করে নিজের এমন ছোটখাটো পাগলামি অকপটে শেয়ার করার কারণে ভক্তদের কাছে ফারিয়ার গ্রহণযোগ্যতা বরাবরই আলাদা। এই বিচিত্র শপিং অভ্যাসের কথা প্রকাশ্যে আসার পর তা এখন টক অব দ্য টাউন।

বাংলাদেশের খবর/ এম.আর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন