Logo

বিনোদন

চিকিৎসা শেষে দেশে ফিরলেন সোহেল রানা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, ২০:৩৭

চিকিৎসা শেষে দেশে ফিরলেন সোহেল রানা

মাসুদ পারভেজ সোহেল রানা

চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন বরেণ্য চলচ্চিত্র অভিনেতা, পরিচালক ও প্রযোজক মাসুদ পারভেজ সোহেল রানা। এর আগে গত ৫ এপ্রিল উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গিয়েছিলেন এই বর্ষীয়ান তারকা। চিকিৎসা শেষে সুস্থ বোধ করায় তিনি দেশে ফেরেন।

বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নিজের ফেরার খবর নিশ্চিত করে সোহেল রানা লেখেন, আল্লাহর অসীম রহমতে গতকাল রাত ১১টায় সিঙ্গাপুর থেকে ফিরে এসেছি, মোটামুটি সুস্থ। যারা আমার জন্য দোয়া করেছেন তাদের প্রতি অনেক কৃতজ্ঞতা।

সত্তর ও আশির দশকের পর্দা কাঁপানো এই অভিনেতার চলচ্চিত্রে পথচলা শুরু হয় প্রযোজক হিসেবে। ১৯৭২ সালে স্বাধীন বাংলাদেশের প্রথম মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ওরা ১১ জন প্রযোজনা করেন তিনি। পরবর্তীতে ১৯৭৩ সালে মাসুদ রানা সিনেমার মাধ্যমে নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন, যা তাঁকে সোহেল রানা নামে স্থায়ী পরিচিতি এনে দেয়।

তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই তারকা বর্তমানে বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন।

বাংলাদেশের খবর/এম.আর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন