অর্চিতা স্পর্শিয়া
ঢাকাই চলচ্চিত্রের আলোচিত মুখ অর্চিতা স্পর্শিয়া। সমসাময়িক অনেক অভিনেত্রী যেখানে সংখ্যাতত্ত্বে বিশ্বাসী হয়ে একের পর এক কাজ করে যাচ্ছেন, সেখানে স্পর্শিয়াকে পর্দায় দেখা যায় বেশ বেছে বেছে। অনেকদিন ধরেই ভক্তদের মনে প্রশ্ন ছিল— কেন তিনি কাজের সংখ্যায় এত সংযত? অবশেষে সেই প্রশ্নের এক মজার ও সোজাসাপ্টা উত্তর দিলেন অভিনেত্রী নিজেই।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের জীবনযাপন ও কাজের ধরন নিয়ে কথা বলতে গিয়ে স্পর্শিয়া অকপটে স্বীকার করেন তাঁর অলসতার কথা। পর্দায় দাপুটে চরিত্রে দেখা গেলেও বাস্তব জীবনের স্পর্শিয়া নিজেকে অত্যন্ত সাধারণ মনে করেন। তিনি বলেন, “সবাই জানতে চায় আমি কেন কম কাজ করি। এর আসল উত্তর হলো— আমি খুব ‘আইলসা’। আমি আসলে খুবই অলস একজন মানুষ।”
-69dfa41fcb595.jpg)
স্পর্শিয়া আরও যোগ করেন, “আমার জীবনে চাহিদাও
খুব বেশি নেই। যে কারণে আমার খুব বেশি কাজ না করলেও চলে। আমি আসলে খুব সাধারণ জীবনযাপন
করতে পছন্দ করি।”
সাধারণত তারকাদের জীবন নিয়ে সাধারণ মানুষের
মনে এক ধরনের রঙিন ও জাঁকজমকপূর্ণ ধারণা থাকে। স্পর্শিয়া মনে করেন, মানুষ তাঁকে ভুল
বোঝে। তিনি বলেন, “আমাকে বাইরে থেকে দেখলে অনেকে মনে করেন
যে আমি খুব মুডি বা আমার লাইফস্টাইল খুব ‘হাই-ফাই’। আসলে বিষয়টি
মোটেও তেমন না।”
ছোটপর্দা দিয়ে ক্যারিয়ার শুরু করলেও বর্তমানে
ওটিটি প্ল্যাটফর্ম এবং বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন স্পর্শিয়া। ‘নবাব এলএলবি’, ‘কাঠবিড়ালী’ বা ‘আবার বসন্ত’-এর মতো চলচ্চিত্রে
অভিনয় করে তিনি যেমন প্রশংসিত হয়েছেন, তেমনি ক্যারিয়ারে সংখ্যার চেয়ে মানের দিকেই বেশি
মনোযোগ দিয়েছেন। অভিনেত্রীর ভাষ্যমতে, জীবন নিয়ে তাঁর উচ্চাকাঙ্ক্ষা বা বড় বড় চাওয়া-পাওয়া
নেই বলেই তিনি নিজের ছন্দে কাজ করে যেতে পারছেন। কোনো প্রতিযোগিতার দৌড়ে নিজেকে শামিল
না করে বরং নিজের পছন্দমতো সময়ে পর্দায় হাজির হওয়াতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন এই তারকা।
বাংলাদেশের খবর/এম.আর

