Logo

বিনোদন

পারিবারিক টানাপোড়নে সুনেরাহ ও ইরফান সাজ্জাদ!

Icon

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ১৫:৪৮

পারিবারিক টানাপোড়নে সুনেরাহ ও ইরফান সাজ্জাদ!

ছবি: সংগৃহীত

পারিবারিক গল্পের অভিনয় শিল্পী হিসেবে সুনেরাহ বিনতে কামাল ও ইরফান সাজ্জাদ বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন। তাদের সাম্প্রতিক কাজগুলো দেখলে সেটি আরও স্পষ্ট হয়ে যায়। তারই ধারাহিকতায় বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রঙ্গন এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে  এ জুটির ‘যে বাধন  যায় না ছেড়া’ নাটকটি প্রকাশ হয়েছে । 

এতে আরও আছেন বর্ষিয়ান অভিনেতা আবুল হায়াত ও আশরাফুল আলম সোহাগ। 

জামাল হোসেনের প্রযোজনায় নাটকটি পরিচালনা করেছেন অমিতাভ আহমেদ রানা ও সুভ্রত মিত্র। এটির গল্প ও চিত্রনাট্য করেছেন শফিকুর রহমান শান্ত্বনু।

গল্পে দেখা যায়, সুখী দম্পতি সুনেরাহ ও ইরফান সাজ্জাদের পরিবারে বোঝা হয়ে দাঁড়ায় বাবা আবুল হায়াত। প্রথম দিকে বিষয়টি স্বাভাবিক থাকলেও পরে বেঁকে বসেন সুনেরাহ। এ নিয়ে সংসারে টানাপোড়ন শুরু হয় তাদের। বিপত্তিতে পড়েন ইরাফান সাজ্জাদ। একদিকে স্ত্রী অন্য দিকে বৃদ্ধ বাবা তার। এমন পরিস্থিতিতে কী করবেন তিনি? এমনই গল্পে নাটকটি নির্মিত হয়েছে।

নাটকটি প্রসঙ্গে ইরফান সাজ্জাদ বলেন, ‘চলতি বছর পারিবারিক গল্পের দিকে দর্শক বেশ আগ্রহী হয়েছেন। এ নাটকেও দর্শক পিতা ও পুত্রের সুন্দর একটি গল্প দর্শক দেখতে পাবে। এ সময়ে এসে আমাদের পরিবারগুলোতে যা হচ্ছে পরিচালক সেটি তুলে ধরার চেষ্টা করেছেন।’

বাংলাদেশের খবর/আরইউ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন