Logo

বিনোদন

পাপারাজ্জিদের সতর্ক করলেন কারিশমা কাপুর

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ২১:০২

পাপারাজ্জিদের সতর্ক করলেন কারিশমা কাপুর

কারিশমা কাপুর

বলিউড তারকাদের ব্যক্তিগত গোপনীয়তা ও পাপারাজ্জিদের অতি-তৎপরতা নিয়ে বিতর্ক দীর্ঘদিনের। এবার সেই তালিকায় যুক্ত হলেন কারিশমা কাপুর। ক্যামেরাম্যানদের জুম’ করার প্রবণতা নিয়ে জনসমক্ষেই সরাসরি ক্ষোভ প্রকাশ করেছেন এই অভিনেত্রী। স্পষ্ট জানিয়ে দিয়েছেন, সবকিছুরই একটি নির্দিষ্ট সীমা থাকা উচিত।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, সম্প্রতি মুম্বাইয়ের একটি শুটিং সেটে পৌঁছালে অভ্যাসবশত কারিশমাকে ঘিরে ধরেন পাপারাজ্জিরা। বরাবরের মতো নিয়ম মেনে হাসিমুখে পোজও দেন তিনি। কিন্তু বিপত্তি ঘটে যখন তিনি পোজ দেওয়ার জায়গা থেকে সরে ভ্যানিটি ভ্যানের দিকে যাচ্ছিলেন। কারিশমা লক্ষ্য করেন, কয়েকজন ক্যামেরাম্যান তাকে পেছন থেকে জুম করে ছবি তোলার চেষ্টা করছেন। বিষয়টি নজরে আসতেই তাৎক্ষণিক ঘুরে দাঁড়িয়ে কড়া ভাষায় তিনি বলেন, বেশি জুম করবেন না।”

কারিশমার এই প্রতিবাদের ভিডিওটি মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। নেটিজেনদের বড় একটি অংশ অভিনেত্রীর এই সাহসী অবস্থানকে সাধুবাদ জানিয়েছেন। একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, পাপারাজ্জিদের এই জুম করার সংস্কৃতি সত্যিই অসম্মানজনক। শিল্পীরা প্রতিবাদ শুরু করলে তবেই তারা সংযত হবে।” অনেকে আবার সিড-কিয়ারা বা আলিয়া ভাটের মতো তারকাদের পুরনো উদাহরণ টেনে পাপারাজ্জিদের অতি-আগ্রাসী আচরণের সমালোচনা করেছেন।

ব্যক্তিগত জীবনের এই তিক্ত অভিজ্ঞতার মাঝেই পেশাদার জীবনে দারুণ ছন্দে আছেন কারিশমা। সম্প্রতি ইন্ডিয়াজ বেস্ট ডান্সার সিজন ৫’-এর টিজার প্রকাশ পেয়েছে, যেখানে বিচারকের আসনে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের সেই চিরচেনা লোলো’-কে আবারও ছোট পর্দায় দেখার অপেক্ষায় দর্শক এখন নস্টালজিক।

সংশ্লিষ্টরা মনে করছেন, তারকাদের ব্যক্তিগত সুরক্ষা নিশ্চিত করতে এখন থেকে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার সময় এসেছে। কারিশমার এই কড়া বার্তা অন্য তারকাদেরও নিজেদের অধিকার নিয়ে সোচ্চার হতে অনুপ্রাণিত করবে।

বাংলাদেশের খবর/এম.আর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন