Logo

বিনোদন

বক্স অফিসে ঝড় তুলল ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা ২’

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৪ মে ২০২৬, ১৬:১৩

বক্স অফিসে ঝড় তুলল ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা ২’

ছবি: সংগৃহীত

বক্স অফিসে ঝড় তুলেছে ডিজনির নতুন সিনেমা ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা ২’। মুক্তির প্রথম সপ্তাহের পরই বিশ্বজুড়ে সিনেমাটি ২৩৩ দশমিক ছয় মিলিয়ন ডলার আয় করেছে। ২০০৬ সালে মুক্তি পাওয়া মূল সিনেমাটির তুলনায় এই সিক্যুয়েলটি দর্শকদের মধ্যে অনেক বেশি সাড়া ফেলেছে।

যুক্তরাষ্ট্রের বাজারে সিনেমাটি শুরুতেই ৭৭ মিলিয়ন ডলার আয় করেছে, যা প্রথম পর্বের তুলনায় প্রায় তিনগুণ।

এ বছর বক্স অফিসে আয়ের দিক থেকে এটি চতুর্থ সেরা সূচনা। ডিজনির টুয়েন্টিয়েথ সেঞ্চুরি স্টুডিওস প্রায় ১০০ মিলিয়ন ডলার ব্যয়ে সিনেমাটি নির্মাণ করেছে। পরিচালক ডেভিড ফ্রাঙ্কেল জানান, এই বাজেটের বেশিরভাগ অংশই খরচ হয়েছে বড় তারকাদের পেছনে।

দুই দশক আগের জনপ্রিয় চরিত্রগুলো নিয়ে এবারের কাহিনী সাজানো হয়েছে।

মেরিল স্ট্রিপ ও অ্যান হ্যাথাওয়ে তাদের পুরোনো চরিত্রেই ফিরে এসেছেন। চলচ্চিত্র বিশ্লেষকদের মতে, বিশেষ করে নারী দর্শকদের পছন্দের কারণে সিনেমাটি এত বড় সাফল্য পাচ্ছে। দর্শকদের রেটিং অনুযায়ী এটি এই বছরের অন্যতম জনপ্রিয় ড্রামেডি সিনেমা।

বাংলাদেশের খবর/আরইউ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন