Logo

বিনোদন

জীবনের নতুন অধ্যায়টা খুব উপভোগ করছি : জেফার

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২১ মে ২০২৬, ২১:০৬

জীবনের নতুন অধ্যায়টা খুব উপভোগ করছি : জেফার

জেফার রহমান

বিনোদন অঙ্গনের অন্যতম আলোচিত ও জনপ্রিয় জুটি সংগীতশিল্পী জেফার রহমান ও উপস্থাপক রাফসান সাবাব। প্রায় দুই মাস (৫৪ দিন) আগে দুই পরিবারের ঘনিষ্ঠদের উপস্থিতিতে ঘরোয়া আয়োজনে বিয়ের পিঁড়িতে বসেন এই তারকা যুগল।

এত দিন বিয়ে বা দাম্পত্য জীবন নিয়ে দুজনেই সংবাদমাধ্যম থেকে কিছুটা দূরে থাকলেও, সম্প্রতি নিজেদের সম্পর্কের রসায়ন, মানসিক মিল এবং জীবনের নতুন অধ্যায় নিয়ে খোলেমেলা কথা বলেছেন জেফার। একে অপরের প্রতি গভীর বোঝাপড়া ও পেশাগত কাজের প্রতি পারস্পরিক শ্রদ্ধাবোধ থেকেই এই বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন এই গায়িকা-অভিনেত্রী।

রাফসান সাবাবের সঙ্গে দীর্ঘদিনের পরিচয় ও সম্পর্কের সমীকরণ নিয়ে জেফার জানান, তাঁদের মানসিক মিল বা মেন্টাল ম্যাচিং’ মূলত কাজের সূত্র ধরেই গড়ে উঠেছিল। স্টারডম পাওয়া ন ডরাই’ চলচ্চিত্রের এক্সিকিউটিভ প্রডিউসার হিসেবে কাজ করার সময় সিনেমার প্রচারণার (প্রমোশন) জন্য জেফার নিজেই প্রথম রাফসানের সঙ্গে যোগাযোগ করেছিলেন।

বিয়ের সিদ্ধান্ত প্রসঙ্গে জেফার বলেন, অবশ্যই আমাদের ওই আন্ডারস্ট্যান্ডিং (বোঝাপড়া) আছে বলেই বিয়ে করেছি। এটা নিশ্চিতভাবেই আমাদের জীবনের একটা বিশাল পদক্ষেপ। যেহেতু তার কাজটা আমি বুঝি ও আমার কাজটা বোঝে, তাই সিদ্ধান্ত নেওয়া সহজ হয়েছে। আমরা সত্যিই খুবই ভাগ্যবান যে আমাদের পরিবার ও বন্ধুরা এই নতুন যাত্রাকে ভালোবাসা দিয়ে উদযাপন করেছেন।”

পেশাগত জীবনে রাফসান সাবাবের উপস্থাপনা ও কাজের ধারণার বেশ প্রশংসা করেন জেফার। রাফসানকে একজন দারুণ ক্রিয়েটিভ মানুষ উল্লেখ করে তিনি বলেন, তার আইডিয়া তৈরি খুব সুন্দর হয়। ও যখন কোনো শো ডিজাইন করে, ওই ব্যাপারটা তো আমি খুব কাছ থেকে দেখি। সো হি ইজ আ ভেরি গুড ডিজাইনার।” শুধু উপস্থাপনা বা ডিজাইন নয়, রাফসান একজন শ্রোতা হিসেবেও গান ভীষণ পছন্দ করেন। ফলে নিজের যেকোনো নতুন গানের প্রাথমিক সুর বা স্ক্র্যাচ’ তৈরি করলেই তা সবার আগে রাফসানের সঙ্গে শেয়ার করেন বলে জানান জেফার।

খানিকটা উড়নচণ্ডী স্বভাবের জেফার বিয়ের পর নিজের জীবনের পরিবর্তনগুলো দারুণ উপভোগ করছেন। তিনি বলেন, আলহামদুলিল্লাহ, জীবনের নতুন অধ্যায়টা খুব উপভোগ করছি। বিয়ের পর জীবনে অনেকটা পরিবর্তন এসেছে। আগে এক রকম ছিলাম, একা একা কাজ করতাম। এখন আমার একজন সঙ্গী আছেন, যিনি আমার জীবনের পার্টনার এবং একই সঙ্গে কাজেরও। জীবনটা এখন আমার কাছে অনেক সহজ লাগছে। দুজন দুজনের প্রতি সাপোর্টিভ, একে অপরের পার্থক্যগুলোকে সম্মান করি।”

বিয়ের কারণে কাজের মাঝে একটি ছোট্ট বিরতি নিয়েছিলেন জেফার। তবে বিরতি ভেঙে আবারও পুরোদমে কাজে ফিরেছেন তিনি। গত ঈদে মুক্তি পাওয়া তাণ্ডব’, দাগী’ এবং ইনসাফ’ সিনেমায় প্লে-ব্যাক করে বেশ সাড়া পেয়েছিলেন।

 

বাংলাদেশের খবর/এম.আর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন