Logo

বিনোদন

নাট্যতীর্থের দর্শকনন্দিত ‘দ্বীপ’ নাটকের ১২৬তম প্রদর্শনী মঙ্গলবার

Icon

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ২০:৫৮

নাট্যতীর্থের দর্শকনন্দিত ‘দ্বীপ’ নাটকের ১২৬তম প্রদর্শনী মঙ্গলবার

ছবি: সংগৃহীত

বাংলাদেশের অন্যতম নাট্যসংগঠন নাট্যতীর্থ তাদের দর্শকনন্দিত প্রযোজনা ‘দ্বীপ’ নাটকের ১২৬তম প্রদর্শনীর আয়োজন করতে যাচ্ছে। আগামী মঙ্গলবার (৩০ জুন) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে এ প্রদর্শনী মঞ্চস্থ হবে।

প্রখ্যাত নাট্যকার উৎপল দত্ত রচিত এই নাটকটি নির্দেশনা দিয়েছেন নাট্যজন তপন হাফিজ। নাট্যতীর্থের প্রযোজনা ‘দ্বীপ’ ইতোমধ্যেই দেশে ও দেশের বাইরে বিভিন্ন নাট্যোৎসবে প্রদর্শনীর মাধ্যমে নাট্যপ্রেমীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে এবং ধারাবাহিক মঞ্চায়নের মাধ্যমে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক ১২৬তম প্রদর্শনী অর্জন করতে যাচ্ছে।

নাটকটিতে অভিনয় করছেন তপন হাফিজ, সাদিয়া ইসলাম শান্তা, এস এম শামসুর রহমান পেরু, কহিনুর আলম এবং ডা. জিল্লুর কামাল। তাদের শক্তিশালী অভিনয় ও নাটকের গভীর বক্তব্য দর্শকদের মুগ্ধ করে আসছে প্রতিনিয়ত।

দ্বীপ নাটকের মঞ্চ ও আলোক পরিকল্পনা করেছেন ফয়েজ জহির, আবহ পরিকল্পনা করেছেন এ কে আজাদ, পোশাক পরিকল্পনা করেছেন কাজী শিলা ও রূপসজ্জা পরিকল্পনা করেছেন শুভাশীষ দত্ত তন্ময়। তাদের প্রত্যেকের সৃজনশীল পরিকল্পনা নাটকটিকে দর্শকদের কাছে উপভোগ্য করেছে।

নাট্যতীর্থ কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, এই বিশেষ প্রদর্শনীতে নাট্যপ্রেমীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তুলবে।

বাংলাদেশের খবর/আরইউ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন