Logo

বিনোদন

নতুন আয়োজনে শেখ ইশতিয়াকের ‘টিপ টিপ বৃষ্টি’, কণ্ঠে শাহ হামজা

Icon

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ১৬:০৯

নতুন আয়োজনে শেখ ইশতিয়াকের ‘টিপ টিপ বৃষ্টি’, কণ্ঠে শাহ হামজা

ছবি: সংগৃহীত

নতুন আয়োজনে প্রকাশ হলো প্রয়াত শেখ ইশতিয়াকের জনপ্রিয় ‘টিপ টিপ বৃষ্টি’ গানটি। সংগীতশিল্পী শাহ হামজা এই গানটিকে নতুনভাবে প্রগ্রেসিভ রক কভার হিসেবে উপস্থাপন করেছেন। মূল গানের আবেগ, সৌন্দর্য ও আবেদন অক্ষুণ্ণ রেখে আধুনিক রক সংগীতের ছোঁয়ায় গানটিকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার প্রয়াসে এই আয়োজন করেছেন বলে জানান শাহ হামজা।

তিনি বলেন, ‘টিপ টিপ বৃষ্টি’ আমার সব সময়ের অন্যতম প্রিয় গান। এই গানটি শুধু একটি জনপ্রিয় গান নয়, এটি আমাদের প্রজন্মের অসংখ্য মানুষের স্মৃতি, ভালোবাসা এবং অনুভূতির অংশ। আমি মূল গানটিকে পরিবর্তন করতে চাইনি। বরং প্রয়াত শেখ ইশতিয়াক ভাইয়ের প্রতি গভীর শ্রদ্ধা রেখে প্রগ্রেসিভ রক এর ভাষায় গানটিকে নতুনভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি।

তিনি আরও বলেন, ‘এটির মিউজিক ভিডিওর গল্প নির্মিত হয়েছে দুই ভিন্ন দেশের দুই মানুষের দীর্ঘ দূরত্বের ভালোবাসাকে কেন্দ্র করে। একদিকে নিউইয়র্কের প্রকৃতি, অন্যদিকে বাংলাদেশের বর্ষা— দুটি ভৌগোলিক অবস্থান, কিন্তু একটিই অনুভূতি। বৃষ্টি, অপেক্ষা, স্মৃতি এবং ভালোবাসার আবেগকে সিনেম্যাটিক ভাষায় তুলে ধরা হয়েছে পুরো ভিডিওতে।'

গানটির সংগীতায়োজন ও মিউজিক প্রোডাকশন করেছেন জাহিদ বাসার পঙ্কজ। ভিডিও পরিচালনায় সুশ্ময় ইকবাল। এতে শাহ হামজার সঙ্গে মডেল হয়েছেন  জান্নাতুল ফেরদৌস শিমলা।

বাংলাদেশের খবর/আরইউ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন