টেলিপাড়ার জনপ্রিয় ও অন্যতম আবেদনময়ী অভিনেত্রী জেনিফার উইঙ্গেট তার ব্যক্তিগত জীবনে এক নতুন অধ্যায় শুরু করতে চলেছেন। দীর্ঘদিনের গুঞ্জনকে সত্যি করে অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন ‘বেহদ’ খ্যাত এই তারকা।
ভারতীয় সংবাদমাধ্যম বোম্বে টাইমসের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, সিঙ্গাপুরভিত্তিক খ্যাতনামা ব্যবসায়ী উইলিয়াম ইসমাইলের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন তিনি। যুক্তরাজ্যের (ইউকে) একটি নিরিবিলি ও মনোরম পরিবেশে অত্যন্ত গোপনীয়তা বজায় রেখে এই শুভ কাজ সম্পন্ন হতে যাচ্ছে। বিয়ের তারিখ এবং এই জমকালো আয়োজনের খবর প্রকাশ্যে আসতেই তার কোটি ভক্তের মাঝে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। তবে বরাবরই নিজের ব্যক্তিগত জীবন আড়ালে রাখতে পছন্দ করা জেনিফার এই বিয়ে নিয়ে এখনও পর্যন্ত প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।
জানা গেছে, জেনিফার এবং উইলিয়াম বেশ কয়েক মাস ধরে একে অপরের সঙ্গে ডেট করছিলেন। তবে সম্পর্কের বিষয়টি তারা কখনোই প্রচারমাধ্যমের সামনে আসতে দেননি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে জেনিফার ও উইলিয়ামের একটি ছবি ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে এই সম্পর্কের খবরটি নিশ্চিত হয়। কিছুদিন আগে একটি ছুটির দিনে জেনিফারকে বিয়ের প্রস্তাব দেন উইলিয়াম, যার পর থেকেই দুই পরিবার মিলে বিয়ের প্রস্তুতি শুরু করে।
যুক্তরাজ্যের এই বিয়ের অনুষ্ঠানটি সম্পূর্ণ ‘হোয়াইট ওয়েডিং’ বা খ্রিষ্টীয় রীতিতে চার্চে
অনুষ্ঠিত হতে যাচ্ছে। জেনিফার ও উইলিয়ামের খুবই ঘনিষ্ঠ কিছু বন্ধু এবং পরিবারের সদস্যরা
ইতিমধ্যে এই বিয়ের উদ্দেশ্যে যুক্তরাজ্যে পৌঁছেছেন। বিয়ের সমস্ত খুঁটিনাটি, যেমন ভেন্যু
নির্বাচন থেকে শুরু করে খাবারের মেনু—সবকিছুতেই জেনিফার নিজে সক্রিয়ভাবে তদারকি করেছেন
বলে জানা গেছে।
জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার ব্র্যান্ড ‘কার্লিও’ জেনিফারের জন্য একটি কাস্টমাইজড সাদা ব্রাইডাল গাউন তৈরি করেছে। জেনিফার উইঙ্গেটের চিরচেনা অনবদ্য ফ্যাশন সেন্স ও গাউন পরা লুক দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন নেটিজেনরা। এটি জেনিফার উইঙ্গেটের দ্বিতীয় বিয়ে।
এর আগে ২০১২ সালে তার ‘দিল মিল গায়ে’ ধারাবাহিকের সহ-অভিনেতা করণ সিং গ্রোভারের সঙ্গে সাতপাকে
বাঁধা পড়েছিলেন তিনি। তবে সেই সংসার দীর্ঘস্থায়ী হয়নি এবং ২০১৪ সালে তাদের বিচ্ছেদ
ঘটে। পরবর্তী সময়ে বিভিন্ন সাক্ষাৎকারে জেনিফার সেই বিচ্ছেদকে জীবনের একটি সঠিক সময়ের
ভুল সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করেছিলেন এবং তারপর থেকে তিনি পুরোপুরি নিজের ক্যারিয়ারে
মনোনিবেশ করেন।
ছোটপর্দার ইতিহাসে জেনিফার অন্যতম শীর্ষ
ও প্রভাবশালী অভিনেত্রী। ‘কসৌটি জিন্দেগি কে’, ‘দিল মিল গায়ে’, ‘স্বরাসতীচন্দ্র’, ‘বেহদ’, ‘বেপনাহ’, এবং ‘রেইজিংহানি ভার্সেস রেইজিংহানি’-র মতো
সুপারহিট মেগা সিরিয়ালে তার অভিনয় দর্শকদের হৃদয়ে দাগ কেটেছে। ওটিটি প্ল্যাটফর্মেও
‘কোড এম’ দিয়ে
বাজিমাত করেছেন তিনি। খুব শীঘ্রই নেটফ্লিক্সের একটি আসন্ন মিস্ট্রি থ্রিলার চলচ্চিত্রে
পরিণীতি চোপড়া ও তাহির রাজ ভাসিনের সঙ্গে বড় পর্দায় দেখা যাবে এই গ্ল্যামারাস অভিনেত্রীকে।
বাংলাদেশের খবর/এম.আর

