Logo

বিনোদন

অ্যানিমেটেড চলচ্চিত্র

শিশুদের মন জয় করতে ব্যর্থ পাউট-পাউট ফি

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ২০:২৪

শিশুদের মন জয় করতে ব্যর্থ পাউট-পাউট ফি

ছোটদের জনপ্রিয় শিশুতোষ ছবির বইয়ের ওপর ভিত্তি করে নির্মিত নতুন অ্যানিমেটেড চলচ্চিত্র দ্যা পাউট-পাউট ফি’ বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে। তবে দুই থেকে চার বছর বয়সী শিশুদের লক্ষ্য করে নির্মিত ডেবোরাহ ডাইসেন ও ড্যান হানার বিখ্যাত বইয়ের এই রূপান্তরটি প্রেক্ষাগৃহে দর্শকদের মন জয় করতে অনেকটাই ব্যর্থ হয়েছে।

গল্প ও অ্যানিমেশনের ঘাটতি সত্ত্বেও সিনেমায় গম্ভীর মেজাজের মাছ মি. ফি’-এর চরিত্রে হলিউড অভিনেতা নিক অফারম্যানের কণ্ঠপ্রদানই ছবিটির একমাত্র প্রশংসনীয় দিক হিসেবে ফুটে উঠেছে।

ছবির গল্পে দেখা যায়, সর্বদাই মন খারাপ করে থাকা গম্ভীর স্বভাবের মি. ফি (কণ্ঠ দিয়েছেন নিক অফারম্যান) একটি ইচ্ছা পূরণকারী জাদুকরী মাছকে খুঁজে বের করার অভিযানে নামে। এই অ্যাডভেঞ্চারে তার সফরসঙ্গী হয় এক ছোট সামুদ্রিক ড্রাগন পিপ’ (কণ্ঠ দিয়েছেন নিনাওয়ামা)। স্বাভাবিক নিয়মেই দুই চরিত্র তাদের এই উচ্চ-সমুদ্র অভিযানে একে অপরের পরিপূরক হয়ে ওঠে এবং মি. ফিশের কঠোর স্বভাবের আড়ালে লুকিয়ে থাকা এক দয়ালু হৃদয়ের খোঁজ মেলে। তবে চিত্রনাট্য অত্যন্ত সাধারণ ও অনুমানযোগ্য হওয়ায় ছোটদের জন্য নির্মিত হলেও এটি কোনো গভীর প্রভাব ফেলতে পারেনি।

মূল বইয়ের রঙিন ও আকর্ষণীয় ইলাস্ট্রেশনের তুলনায় ছবির অ্যানিমেশন অনেকটাই প্রাণহীন এবং চিত্রনাট্যের সংলাপগুলোও বেশ নিরস। কিছু কিছু জায়গায় সংলাপের মান নিয়ে সমালোচনা উঠেছে, যেমন—ছবিতে একদল গোলাপি ডলফিনের মুখে মিন গার্লস’ সিনেমার প্যারোডি কিংবা 'লিপ ফিলারের' মতো শব্দ প্রয়োগ করা হয়েছে, যা ২-৪ বছরের শিশুদের বোধগম্যতার বাইরে এবং বয়স্ক দর্শকদের জন্যও খুব একটা আনন্দদায়ক নয়। এমনকি বিশ্বখ্যাত কমেডিয়ান অ্যামি সেডারিস ডলফিনগুলোর কণ্ঠে অভিনয় করেও সেই দৃশ্যগুলোকে আকর্ষণীয় করে তুলতে পারেননি।

পুরো সিনেমার এই হতাশাজনক পরিস্থিতির মাঝে একমাত্র উজ্জ্বল দিক ছিল প্রধান চরিত্রে নিক অফারম্যানের দুর্দান্ত ভয়েস অ্যাক্টিং। তার গম্ভীর, আকর্ষণীয় ও গভীর কণ্ঠস্বর একঘেয়ে চিত্রনাট্যকেও কিছুটা হলেও উপভোগ্য করে তুলেছে। সব মিলিয়ে বলা যায়, দ্যা পাউট-পাউট ফি’ ভিজ্যুয়াল বা গল্পের দিক থেকে খুব একটা আলোড়ন তুলতে না পারলেও, শুধুমাত্র নিক অফারম্যানের অসাধারণ কণ্ঠ পরিবেশনার কারণেই এটি ছোটদের বিনোদনের তালিকায় কোনোমতে জায়গা করে নিয়েছে।

বাংলাদেশের খবর/ এম.আর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন