শিশুশিল্পী হিসেবে পরিচিতির গণ্ডি পেরিয়ে
এবার পূর্ণাঙ্গ নায়িকা হিসেবে দর্শকদের সামনে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন সম্ভাবনাময়ী
তরুণ অভিনেত্রী লাবণ্য চৌধুরী। নব্বই দশকের নস্টালজিক প্রেমের গল্প নিয়ে নির্মিত রোমান্টিক-কমেডি
ঘরানার নতুন ওয়েব সিনেমা মিশন ডিডিএলজে -তে কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করেছেন তিনি।
আসিফ জাহাঙ্গীর অর্কর পরিচালনায় এতে লাবণ্যকে দিয়া নামের চঞ্চল স্বভাবের এক তরুণীর
চরিত্রে দেখা যাবে।-6a90521bb1a44.jpg)
সিনেমাটির নাম শুনে বলিউডের কালজয়ী দিলওয়ালে
দুলহানিয়া লে যায়েঙ্গে -এর ছায়া মনে হলেও বিষয়টি স্পষ্ট করেছেন লাবণ্য। তিনি জানান,
সিনেমাটি কেবল ডিডিএলজে নয়, বরং নব্বইয়ের দশকের জনপ্রিয় বেশ কয়েকটি রোমান্টিক সিনেমার
আবহ ও অনুপ্রেরণায় তৈরি। তার অভিনীত দিয়া চরিত্রটি নব্বই দশকের নিখাদ প্রেমের স্বপ্নে
বিভোর, যা নিজের জীবনেও ঠিক তেমন গল্প পাওয়ার প্রত্যাশা করে। সিনেমাটিতে লাবণ্য চৌধুরীর
বিপরীতে প্রথমবার জুটি বেঁধেছেন তরুণ অভিনেতা সাদ সালমি নাওভী। এ ছাড়া অন্যান্য চরিত্রে
অভিনয় করেছেন আরমান বিন মাহমুদ, সাদিয়া ইসলাম জুঁই, শওকত শোভন, মাসুদ মহিউদ্দিন ও শাহানা
আফরোজ স্বপ্নার মতো শিল্পীরা।
বিজ্ঞাপনচিত্রের মডেলিং দিয়ে শোবিজে পা
রাখা লাবণ্য বাল্যকালে শিশুশিল্পী হিসেবে দারুণ জনপ্রিয়তা পান। তবে শৈশবের পরিচিতিকে
ছাপিয়ে প্রধান বা কেন্দ্রীয় চরিত্রে নিজের অবস্থান তৈরি করাটা তার জন্য চ্যালেঞ্জিং
ছিল। দর্শকদের মনে জমে থাকা পুরোনো প্রতিচ্ছবি ভেঙে ভিন্ন ধাঁচের নায়িকা হিসেবে নিজেকে
মেলে ধরতে দীর্ঘ চড়াই-উতরাই ও অভিনয়ে নিজেকে প্রস্তুত করার কঠিন পথ পার হতে হয়েছে বলে
জানান এই অভিনেত্রী।
নিজের অভিনয় জীবনে কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের সৃষ্ট চরিত্রে কাজের সুযোগকে ক্যারিয়ারের অন্যতম বড় প্রাপ্তি মনে করেন লাবণ্য। হুমায়ূন আহমেদের কিছুক্ষণ উপন্যাস অবলম্বনে তৈরি বনলতা এক্সপ্রেস-এ রুবি চরিত্রে অভিনয় করে তিনি ইতিপূর্বে সমালোচকদের নজর কেড়েছিলেন। এ ছাড়াও তিনি হুমায়ূন আহমেদের সাহিত্য থেকে নির্মিত কৃষ্ণপক্ষ ও দেবী চলচ্চিত্রে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। এর আগে নকশীকাঁথার জমিন-এ রাহেলার ছোটবেলা এবং প্রিয় সত্যজিৎ-এ অপর্ণা চরিত্রে তার অভিনয় প্রশংসিত হয়।
-6a9052277249b.jpg)
ভবিষ্যতে নিজেকে একঘেয়ে চরিত্রে সীমাবদ্ধ
না রেখে বৈচিত্র্যময় অভিনয়ে নিজেকে সমৃদ্ধ করতে চান এই তরুণী। ওটিটি ও নাটকে অভিনয়ে
মনোযোগ দেওয়া লাবণ্যের এই নতুন ওয়েব সিনেমা মিশন ডিডিএলজে আগামী সেপ্টেম্বরের শেষ নাগাদ
জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন -এ মুক্তি পাওয়ার কথা রয়েছে।
বাংলাদেশের খবর/ এম.আর

