Logo

স্বাস্থ্য

হাম ও হামের উপসর্গে আরও ১০ মৃত্যু

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ১৭:২৫

হাম ও হামের উপসর্গে আরও ১০ মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছেন এক হাজার ২৬৮ জন এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১৫০ জন। একই সময়ে নিশ্চিত হামে চারজনের মৃত্যু হয়েছে এবং হাম সন্দেহে ছয় জনের মৃত্যু হয়েছে।

রোববার (১২ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা এক হাজার ২৬৮ জন এবং গত ১৫ মার্চ থেকে ১২ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা ১৫ হাজার ৬৫৩ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ১৫০ জন, গত ১৫ মার্চ থেকে ১২ এপ্রিল পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা দুই হাজার ৬৩৯ জন।   

১৫ মার্চ থেকে ১২ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ১০ হাজার ২২৫ জন। একই সময়ে সুস্থ হয়ে ছাড় পেয়েছেন সাত হাজার ৬৫৬ জন।   

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত আরও চার জনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে ১২ এপ্রিল পর্যন্ত হাম সন্দেহে ২৮ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে ছয় জনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে ১২ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হামে মৃত্যু হয়েছে ১৫১ জনের। 


বাংলাদেশের খবর/এইচআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন