Logo

স্বাস্থ্য

হাম-উপসর্গে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ১৫১৭

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ মে ২০২৬, ১৬:৫২

হাম-উপসর্গে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ১৫১৭

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫১৭ জন।

রোববার (১৭ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে পাঁচজন মারা গেছে। আর হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে একজনের। 

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ১৫ মার্চের পর থেকে এখন পর্যন্ত হামে ৭৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন হামে মৃত্যু হয়েছে ৩৮৪ জনের। 

গত ১৫ মার্চের পর থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৭৬৭ জন। একই সময়ে সন্দেহভাজন হামে আক্রান্তের সংখ্যা ৫৭ হাজার ৮৪৬ জন। হাম সন্দেহে এখন পর্যন্ত ৪২ হাজার ৯২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং সুস্থ হয়ে হাসপাতাল থেকে ৩৭ হাজার ৭৪৪ জন ছাত্রপত্র পেয়েছেন।


বাংলাদেশের খবর/এইচআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন