Logo

স্বাস্থ্য

‎হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৫৮৩

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ মে ২০২৬, ১৮:১৪

‎হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৫৮৩

‎সারা দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা) হামের উপসর্গে আরও আট শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ৮৬ জন

‎স্বাস্থ্য অধিদপ্তরের শনিবার (৩০ মে) প্রকাশিত হামবিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, এ সময়ে ঢাকায় তিন শিশু, সিলেটে দুটি, চট্টগ্রামে একটি এবং ময়মনসিংহে দুটি শিশু মারা গেছে।

‎এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে মারা গেছে ৪৯৩ শিশু। এ ছাড়া একই সময়ে হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে আরও ৯০ শিশু। সব মিলিয়ে চলতি প্রাদুর্ভাবে এখন পর্যন্ত ৫৮৩ শিশুর মৃত্যুর তথ্য পাওয়া গেছে।

‎স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে ৬৯ হাজার ৬১২ শিশুর। এ সময় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৫৫ হাজার ৭০৫ শিশু। তবে এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ৫২ হাজার ৫০ শিশু বাড়ি ফিরেছে।

‎গত ১৫ মার্চ থেকে দেশে ৮ হাজার ৯৯৬ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে বলেও উল্লেখ করেছে স্বাস্থ্য অধিদপ্তর।



‎বাংলাদেশের খবর/এইচআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন