Logo

স্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ১৫:২৭

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

গত ২৪ ঘণ্টায় বা একদিনে সারাদেশে হামের উপসর্গে আরও চারজন শিশুর মৃত্যু হয়েছে। 

এই সময়ের মধ্যে হাম ও এর উপসর্গ দেখা দিয়েছে আরও ১ হাজার ১৩৭ শিশুর শরীরে।

রোববার (১ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৭৪৭ শিশুর। 

আর নিশ্চিত হামে মারা গেছে ৯৭ জন। সবমিলিয়ে হাম ও এর উপসর্গে প্রাণ হারিয়েছে মোট ৮৪৪ শিশু।


বাংলাদেশের খবর/এইচআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন