Logo

স্বাস্থ্য

হাম উপসর্গে আরও ৭ শিশুর প্রাণহানি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ১৫:৩৪

হাম উপসর্গে আরও ৭ শিশুর প্রাণহানি

হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় দেশে আরও সাতজন শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে নতুন রোগী শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৩১ জন।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হাম ও উপসর্গে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৯১৫ জন। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ৯৯ জন এবং হামের উপসর্গে মৃত্যু হয়েছে ৮১৬ জনের।

সোমবার (১৭ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হামের পরিস্থিতি বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন বলছে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১ হাজার ৩১ জনের মধ্যে নিশ্চিত হাম রোগী ৫০ জন এবং হামের উপসর্গ রয়েছে ৯৮১ জনের শরীরে।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৪৩ হাজার ৭৭৮ জন। একই সময়ে মোট ১৭ হাজার ৯৩০ রোগীর শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে।

এছাড়া এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ২৫ হাজার ৩৮৬ শিশু। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১ লাখ ২০ হাজার ৯১৩ জন।

প্রসঙ্গত, হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ, যা প্রধানত রুবিওলা ভাইরাসের কারণে হয়ে থাকে। এটি হাঁচি, কাশির মাধ্যমে বাতাসে খুব দ্রুত ছড়ায়।

সাধারণত উচ্চ জ্বর, সর্দি, কাশি, লাল চোখ এবং সারা শরীরে লাল ফুসকুড়ি বা র‍্যাশ এই রোগের মূল লক্ষণ। টিকা না নেওয়া শিশু এবং দুর্বল রোগপ্রতিরোধ ক্ষমতার মানুষের হাম হওয়ার ঝুঁকি বেশি।


বাংলাদেশের খবর/এইচআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন