Logo

স্বাস্থ্য

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ১৫:৪৩

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় দেশে আরও চারজন শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে নতুন রোগী শনাক্ত হয়েছে আরও ১ হাজার ১৮ জন।

বুধবার (১৯ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হামের পরিস্থিতি বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হাম ও উপসর্গে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৯২২ জন। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ৯৯ জন এবং হামের উপসর্গে মৃত্যু হয়েছে ৮২৩ জনের।

লক্ষ্যমাত্রার চেয়ে ৭.৩ শতাংশ বেশি টিকা: হাম-রুবেলা সংক্রমণ নিয়ন্ত্রণে জাতীয় হাম-রুবেলা টিকাদান কর্মসূচি ২০২৬-এর আওতায় সারা দেশে ১ কোটি ৮০ লাখ ১৫ হাজার ৬৪ জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। তবে এ পর্যন্ত টিকা পেয়েছে ১ কোটি ৯৩ লাখ ২৬ হাজার ৮৯৪ শিশু। এতে লক্ষ্যমাত্রার তুলনায় টিকাদানের হার দাঁড়িয়েছে ১০৭ দশমিক ৩ শতাংশ।

১২টি সিটি করপোরেশন এলাকাতেও টিকাদানের লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে। এসব এলাকায় ১৯ লাখ ৫ হাজার ৯৫০ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রার বিপরীতে এ পর্যন্ত টিকা দেওয়া হয়েছে ২০ লাখ ৫০ হাজার ৮২৫ শিশুকে। সিটি করপোরেশন এলাকায় টিকাদানের কভারেজ ১০৭ দশমিক ৬ শতাংশ। তবে টিকাদানের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেলেও দেশে হামে নতুন রোগী ও মৃত্যুর ঘটনা অব্যাহত থাকায় সংক্রমণ নিয়ন্ত্রণে পরিস্থিতি এখনও উদ্বেগজনক।


বাংলাদেশের খবর/এইচআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন