Logo

স্বাস্থ্য

হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছাড়ালো

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৫৭

অ
হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছাড়ালো

ছবি: সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ৮৪ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন।

 এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হাম ও উপসর্গে মোট এক হাজার ১০৫ জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণকেন্দ্রের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে প্রকাশিত স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে সন্দেহ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন এক হাজার ৩৩৯ জন। এর মধ্যে হামের উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা এক হাজার ২৫৫ জন এবং নিশ্চিত রোগীর সংখ্যা ৮৪ জন।

গত ১৫ মার্চ থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট উপসর্গযুক্ত হাম রোগীর সংখ্যা এক লাখ ৯০ হাজার ৫১৯ জন এবং নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২১ হাজার ৩৯২ জন।

এ ছাড়া, গত ১৫ মার্চ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ৬৮ হাজার ৬৫৫ জন। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক লাখ ৬১ হাজার ৭৯৮ জন রোগী।

বাংলাদেশের খবর/আরইউ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন