ইসরায়েলের তেল আবিবে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান
ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ০৬ মার্চ ২০২৬, ১১:৪৮
ইসরায়েলের বাণিজ্যিক কেন্দ্র তেল আবিব লক্ষ্য করে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের অভিজাত বাহিনী রেভল্যুশনারি গার্ডস (আইআরজিসি)। আজ শুক্রবার এ হামলা চালানো হয়েছে বলে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ (ইরনা) এক প্রতিবেদনে জানিয়েছে।
ইরনা জানায়, রেভল্যুশনারি গার্ডসের এক বিবৃতিতে ‘তেল আবিবের কেন্দ্রস্থল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সম্মিলিত হামলার’ কথা বলা হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, ক্ষেপণাস্ত্রগুলো এখন তেল আবিবের দিকে ধেয়ে যাচ্ছে।
তথ্যসূত্র: ডন

