Logo

আন্তর্জাতিক

ভারতীয় যুদ্ধবিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৬ মার্চ ২০২৬, ১৪:২২

ভারতীয় যুদ্ধবিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত

ভারতের আসাম রাজ্যের কারবি আংলং জেলায় ভারতীয় বিমানবাহিনীর একটি সুখোই-৩০ এমকেআই যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন।

দুর্ঘটনায় নিহত দুই পাইলট হলেন- স্কোয়াড্রন লিডার অনুজ ও ফ্লাইট লেফটেন্যান্ট পূর্বেশ দুর্গকর।

বৃহস্পতিবার (৬ মার্চ) সন্ধ্যায় আসামের যোরহাট বিমানঘাঁটি থেকে উড্ডয়নের কিছুক্ষণ পর বিমানটি রাডারের বাইরে চলে যায়। 

প্রতিরক্ষা কর্মকর্তাদের তথ্যমতে, সন্ধ্যা ৭টা ৪২ মিনিটের দিকে বিমানটির সঙ্গে নিয়ন্ত্রণ কক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়। যোরহাট থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে কারবি আংলং জেলার একটি দুর্গম পাহাড়ি এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, সন্ধ্যা ৭টার দিকে কারবি আংলংয়ের নিলিপ ব্লকের কাছে একটি বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। প্রত্যক্ষদর্শীদের মতে, তারা একটি বিমানকে নিচের দিকে নেমে আসতে দেখেন। এর পরপরই প্রচণ্ড শব্দে বিস্ফোরণ ঘটে। ঘটনার পরপরই পুলিশ ও উদ্ধারকারী দল তল্লাশি অভিযান শুরু করে।

ভারতীয় বিমানবাহিনী এক বিবৃতিতে জানায়, দুর্ঘটনায় দুই কর্মকর্তা মারাত্মকভাবে আহত হয়ে প্রাণ হারিয়েছেন। বিমানবাহিনী এ অপূরণীয় ক্ষতিতে গভীর শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে।

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিমান দুর্ঘটনা ভারত

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর