খামেনির বাঙ্কার ধ্বংসে ৫০ যুদ্ধবিমান অংশ নিয়েছিল : ইসরায়েল সেনাবাহিনী
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৬ মার্চ ২০২৬, ২১:৫৯
ফাইল ছবি
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ভূগর্ভস্থ বাঙ্কার ধ্বংসের অভিযানে প্রায় ৫০টি যুদ্ধবিমান অংশ নিয়েছিল বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। শুক্রবার (৬ মার্চ) দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানান ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র আভিচাই আদরাই।
বিবৃতিতে বলা হয়, বিমানবাহিনীর প্রায় ৫০টি যুদ্ধবিমান ওই বাঙ্কারে অভিযান চালায়। বাঙ্কারটি অত্যন্ত সুরক্ষিতভাবে নির্মাণ করা হয়েছিল। সেখান থেকেই ইরানের সর্বোচ্চ নেতা যুদ্ধ–সংক্রান্ত বিষয়গুলো পরিচালনা করতেন।
আভিচাই আদরাই আরও জানান, খামেনিকে হত্যার পরও ইরানি শাসকগোষ্ঠীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এই কমপ্লেক্সটি ব্যবহার অব্যাহত রেখেছিলেন।
ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, ভূগর্ভস্থ বাঙ্কারটি তেহরানের কেন্দ্রস্থলে একটি পুরো সড়কজুড়ে বিস্তৃত ছিল। সেখানে ইরানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠকের জন্য নির্ধারিত কক্ষ ছিল, যা একাধিক প্রবেশপথের মাধ্যমে যুক্ত।
সূত্র: বিবিসি
এএস/

