Logo

আন্তর্জাতিক

লেবানন সীমান্তে ৮ ইসরায়েলি সেনা আহত

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৭ মার্চ ২০২৬, ০০:৩৭

লেবানন সীমান্তে ৮ ইসরায়েলি সেনা আহত

ছবি: সংগৃহীত

লেবানন সীমান্তে হামলায় আটজন ইসরায়েলি সেনা আহত হয়েছেন। এর মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। তবে কে ওই হামলা চালিয়েছে, তা উল্লেখ করেনি ইসরায়েল।

ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, লেবানন সীমান্তের কাছে অ্যান্টি-ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র হামলায় ৮ সেনা আহত হয়েছেন। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর হওয়ায় দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে।

সোমবার (২ মার্চ) থেকে লেবাননে ব্যাপক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। শুক্রবার (৬ মার্চ) লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় ২১৭ জন নিহত ও ৭৯৮ জন আহত হয়েছেন।

বুধবার (৪ মার্চ) দক্ষিণ লেবাননের খিয়াম গ্রামে ইসরায়েলি বোমা হামলার পর ধোঁয়া উড়তে দেখা যায়।

সূত্র: আল-জাজিরা

এএস/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর