Logo

আন্তর্জাতিক

চার বছর পরে আবার তেলের দাম ব্যারেল প্রতি ১০০ ডলার ছাড়িয়েছে

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৯ মার্চ ২০২৬, ১৫:০৫

চার বছর পরে আবার তেলের দাম ব্যারেল প্রতি ১০০ ডলার ছাড়িয়েছে

যুদ্ধ চলছে মধ্যপ্রাচ্যে

মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলতে থাকায় ২০২২ সালের পর প্রথমবারের মতো অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলার (৭৫ পাউন্ড) ছাড়িয়েছে।

আশঙ্কা করা হচ্ছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ চলমান থাকায় হরমুজ প্রণালী দিয়ে তেল পরিবহন আরও দীর্ঘ সময় ধরে বন্ধ থাকলে পেট্রলের দাম আরও বাড়তে পারে।

এদিকে, দাম বাড়া নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বিশ্বে শান্তি আনার জন্য এটি 'খুবই সামান্য একটি মূল্য।'

উল্লেখ্য, বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় এক পঞ্চমাংশ সাধারণত হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয়। কিন্তু সপ্তাহখানে আগে ইরানে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই সরু নৌপথ দিয়ে চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে।

সূত্র : বিবিসি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ইরান-ইসরায়েল যুদ্ধ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর