Logo

আন্তর্জাতিক

লেবাননে ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৬৮৭

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৩ মার্চ ২০২৬, ০১:০৭

লেবাননে ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৬৮৭

ছবি: সংগৃহীত

লেবাননে ইসরায়েলের সামরিক হামলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৮৭ জনে। বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য প্রকাশ করে। নিহতদের মধ্যে ৯৮ শিশু ও ৬২ জন নারী রয়েছেন।

হামলায় আহত হয়েছেন ১,৭৭৪ জন, যার মধ্যে শিশু ৩০৪ জন এবং নারী ৩২৮ জন।

গত ২ মার্চ ইরানের সমর্থনে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ প্রথমবারের মতো ইসরায়েলে রকেট নিক্ষেপ করে। এরপর ইসরায়েল লেবাননের বিভিন্ন এলাকায়, বিশেষ করে রাজধানী বৈরুতসহ, বিমান ও স্থল হামলা শুরু করে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সংঘাতের কারণে চলমান পরিস্থিতি ক্রমশ গুরুতর হচ্ছে।

সূত্র: বিবিসি

এএস/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর