Logo

আন্তর্জাতিক

হরমুজ প্রণালিতে অন্য দেশের যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান ট্রাম্পের

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৫ মার্চ ২০২৬, ০৮:৪৯

হরমুজ প্রণালিতে অন্য দেশের যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান ট্রাম্পের

হরমুজ প্রণালি দিয়ে পণ্যবাহী জাহাজ চলাচল সচল রাখতে বিশ্বের বিভিন্ন দেশকে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ।

ইরান এ অঞ্চলে পাল্টা হামলা অব্যাহত রাখায় তিনি এ আহ্বান জানান। খবর রয়টার্স'র।

বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) প্রায় এক-পঞ্চমাংশ সাধারণত ইরান ও ওমানের মধ্যবর্তী এ সংকীর্ণ জলপথ দিয়ে পরিবাহিত হয়। এ পথে জাহাজ চলাচল বন্ধ করে দেওয়ার ক্ষমতা তেহরানকে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বিরুদ্ধে এক বিশাল কৌশলগত সুবিধা দিতে পারে।

ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে লিখেছেন, হরমুজ প্রণালি দিয়ে যেসব দেশ তেল আমদানি করে, তাদের অবশ্যই এ পথের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং আমরা এতে তাদের অনেক বড় সহায়তা দেব।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র এ দেশগুলোর সঙ্গে সমন্বয় করবে। যাতে সবকিছু দ্রুত, সাবলীল ও সুচারুভাবে সম্পন্ন হয়।

শনিবারের (১৪ মার্চ) আগের এক পোস্টে ট্রাম্প ভবিষ্যদ্বাণী করেছিলেন যে, অনেক দেশ— বিশেষ করে যারা ইরানের হরমুজ প্রণালি বন্ধ করার প্রচেষ্টায় ক্ষতিগ্রস্ত হচ্ছে, তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলে এ পথ উন্মুক্ত ও নিরাপদ রাখতে যুদ্ধজাহাজ পাঠাবে।

ট্রাম্প আশা করেছেন, চীন, ফ্রান্স, জাপান, দক্ষিণ কোরিয়া, ব্রিটেনসহ অন্যান্য দেশও এ অঞ্চলে তাদের জাহাজ পাঠাবে।

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ডোনাল্ড ট্রাম্প ইরান-ইসরায়েল যুদ্ধ যুক্তরাষ্ট্র

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর