Logo

আন্তর্জাতিক

চীনে কয়লাখনিতে বিস্ফোরণে নিহত ৯০

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৩ মে ২০২৬, ১৫:১২

চীনে কয়লাখনিতে বিস্ফোরণে নিহত ৯০

চীনের উত্তর-পূর্বাঞ্চলের শানশি প্রদেশের একটি কয়লাখনিতে বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত অন্তত ৯০ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। স্থানীয় সময় শনিবার রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে।

রাষ্ট্রীয় প্রচারমাধ্যম সিসিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, লিউশেনিউ কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণে ৯০ জনের মৃত্যু হয়েছে এবং নয়জন এখনো নিখোঁজ রয়েছেন।

জানা গেছে, চাংশি শহরের লিউশেনইউ কয়লাখনিতে উদ্ধার অভিযান এখনও চলছে। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় বিস্ফোরণের ঘটনা ঘটে। সে সময় খনির নিচে ২৪৭ জন শ্রমিক কাজ করছিলেন।

সিনহুয়া’র তথ্য মতে, খনিটিতে কার্বন মনোক্সাইডের মাত্রা ‘নির্ধারিত সীমা অতিক্রম’ করেছিল তাই এমন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। 

উত্তর চীনে শুক্রবার ঘটে যাওয়া কয়লাখনিতে গ্যাস বিস্ফোরণের পর গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি নিখোঁজদের উদ্ধারে সর্বোচ্চ প্রচেষ্টা চালানো এবং আহতদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করার আহ্বান জানান। একই সঙ্গে তিনি দুর্ঘটনার কারণ সন্ধানে গুরুত্ব দিয়ে তদন্ত এবং আইন অনুযায়ী দায়ীদের জবাবদিহির আওতায় আনার ওপর জোর দিয়েছেন।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আহতদের চিকিৎসায় সব ধরনের প্রচেষ্টা চালানোর এবং তল্লাশি ও উদ্ধার অভিযান অব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি কী কারণ এই দুর্ঘটনা ঘটেছে তা বের করতে নিবিড় তদন্ত ও আইন অনুযায়ী কঠোর জবাবদিহিতার পদক্ষেপ নেওয়ার আদেশ দিয়েছেন।

প্রধানমন্ত্রী লি কিয়াংও একই ধরনের নির্দেশনা পুনর্ব্যক্ত করেছেন এবং সময়মতো ও নির্ভুল তথ্য প্রকাশ এবং কঠোর জবাবদিহিতার আহ্বান জানিয়েছেন।

সিনহুয়া জানিয়েছে, খনিটির দায়িত্বে থাকা কোম্পানির কর্মকর্তাদের আটক করা হয়েছে।

রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা সিসিটিভি দ্বারা প্রকাশিত ফুটেজে দেখা গেছে, হেলমেট পরা উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে স্ট্রেচার বহন করছেন এবং পটভূমিতে অ্যাম্বুলেন্স দেখা যাচ্ছে।

পিপলস ডেইলির মতে, ১৫৬ জনকে উদ্ধার করা হয়েছে। মোট ৮৭০ জন চিকিৎসা কর্মী, উদ্ধারকর্মী এবং পুলিশ কর্মকর্তাকে মোতায়েন করা হয়েছে।

শনিবার সকালে আটজনের মৃত্যুর খবর জানানোর পর মৃতের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। সিনহুয়া পূর্ববর্তী এক প্রতিবেদনে জানায় যে, কার্বন মনোক্সাইডের মাত্রা "নির্ধারিত সীমা অতিক্রম করায়" কয়েক ডজন মানুষ ভূগর্ভে আটকা পড়ে। প্রতিবেদনে বলা হয়, ভূগর্ভে আটকা পড়াদের মধ্যে কয়েকজনের অবস্থা "সংকটজনক" ছিল।

২০০০-এর দশকের শুরু থেকে চীন আরও কঠোর নিয়মকানুন এবং নিরাপদ পদ্ধতির মাধ্যমে কয়লা খনিতে প্রাণহানির ঘটনা উল্লেখযোগ্যভাবে কমিয়ে এনেছে, যা প্রায়শই গ্যাস বিস্ফোরণ বা বন্যার কারণে ঘটে থাকে। তবে, লিউশেনিউ-এর ঘটনাটি ছিল গত দশকে চীনে নথিভুক্ত সবচেয়ে মারাত্মক ঘটনাগুলোর মধ্যে একটি।

গত মাসেই, শানসি প্রদেশের শিংজিয়ান কাউন্টির একটি কয়লা খনিতে ছাদ ধসে চারজনের মৃতদেহ উদ্ধার করা হয়। ২০২৩ সালে, উত্তর ইনার মঙ্গোলিয়া অঞ্চলের একটি উন্মুক্ত কয়লা খনিতে ধসে ৫৩ জন নিহত হন।


বাংলাদেশের খবর/এইচআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন