Logo

আন্তর্জাতিক

এবার জেমস বন্ড ট্রাম্প, নাম দিলেন ‘ট্রাম্প ০০৭’

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৪ জুন ২০২৬, ১৬:২৭

এবার জেমস বন্ড ট্রাম্প, নাম দিলেন ‘ট্রাম্প ০০৭’

ছবি: সংগৃহীত

সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে নিজেকে ব্রিটিশ গোয়েন্দা চরিত্র জেমস বন্ড হিসেবে দেখিয়ে একটি মিম পোস্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

অতীতেও নিজের সঙ্গে বিখ্যাত ব্যক্তিত্বদের প্রশংসাসূচক তুলনা করেছেন ট্রাম্প। এর আগে তিনি নিজেকে এলভিস প্রেসলি, স্যার উইনস্টন চার্চিল ও মাদার তেরেসার সঙ্গে তুলনা করেছেন। অতি সম্প্রতি এবং বিতর্কিতভাবে ট্রাম্প নিজেকে যিশু খ্রিস্টের সঙ্গেও তুলনা করেন।

সবশেষ পোস্টে মার্কিন প্রেসিডেন্ট নিজের তরুণ বয়সের একটি আর্কাইভ ছবি ব্যবহার করেছেন, যেখানে তাকে একটি প্যানেলযুক্ত আয়নার সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ছবিটির ক্যাপশন ছিল, ‘ট্রাম্প ০০৭’।

অ্যামাজন এমজিএম–যার মালিক ট্রাম্পের বন্ধু জেফ বেজোস, যিনি বর্তমানে নতুন জেমস বন্ডের জন্য আনুষ্ঠানিক কাস্টিং প্রক্রিয়া চালাচ্ছেন। স্টুডিওটি ড্যানিয়েল ক্রেইগের উত্তরসূরি খুঁজছে। এরই মধ্যে হোয়াইট হাউস রসিকতার ছলে ট্রাম্পকে এই চরিত্রের জন্য মনোনীত করেছে।

গত ১৬ মে হোয়াইট হাউসের অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে আরও একটি মিম পোস্ট করা হয়েছিল। সেখানে ট্রাম্পকে টাক্সেডো পরা অবস্থায় এবং হাতে সাইলেন্সারযুক্ত পিস্তল নিয়ে ছায়ামূর্তির মতো দেখানো হয়। ছবিটির নিচের ডান কোণে সোনালি সামরিক ধাঁচের ফন্টে তার স্লোগান ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ লেখা ছিল।

জেমস বন্ড সিরিজে ইয়ান ফ্লেমিং-এর মার্জিত গুপ্তচরের ভূমিকায় পরবর্তী অভিনেতা কে হবেন, তা নিয়ে তুমুল জল্পনা-কল্পনা চলছে। শোনা যাচ্ছে যে অ্যারন টেলর-জনসন, টম হল্যান্ড, হ্যারিস ডিকিনসন, জ্যাকব এলর্ডি ও ক্যালম টার্নার সকলেই এই দৌড়ে আছেন।

শন কনারি, জর্জ লেজেনবি, রজার মুর, টিমোথি ডাল্টন এবং পিয়ার্স ব্রসনানের পদাঙ্ক অনুসরণ করে ক্রেইগ ২০২১ সালের ‘নো টাইম টু ডাই’ ছবিতে শেষবারের মতো এই চরিত্রে অভিনয় করেন।

স্থানীয় সময় মঙ্গলবার (২ জুন) ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যমে আরও একটি ছবি পোস্ট করেন, যেখানে তাকে একটি জনসমাবেশের সামনে দেখা যায়। সেখানে তিনি নিজেকে ‘সর্বশ্রেষ্ঠ আকর্ষণ’ বলে দাবি করেন।

বাংলাদেশের খবর/আরইউ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন