Logo

আন্তর্জাতিক

হিজবুল্লাহর ওপর নতুন করে মার্কিন নিষেধাজ্ঞা ‎

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ১১:১২

হিজবুল্লাহর ওপর নতুন করে মার্কিন নিষেধাজ্ঞা  ‎

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) সঙ্গে সম্পর্কের অভিযোগে হিজবুল্লাহর ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।

‎একই সঙ্গে সংগঠনটিকে আবারও ‘স্পেশালি ডিজিগনেটেড গ্লোবাল টেররিস্ট’ হিসেবে তালিকাভুক্ত করেছে ওয়াশিংটন।

‎মার্কিন প্রশাসন বলেছে, হিজবুল্লাহ যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি এবং ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের কুদস ফোর্সের নির্দেশনায় ইরানি সরকারের হয়ে কাজ করছে।

‎এ ছাড়া হিজবুল্লাহর জন্য বিপুল পরিমাণ নগদ অর্থ পাচারের অভিযোগে ১০ ব্যক্তির বিরুদ্ধেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

‎মার্কিন ট্রেজারি বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, এই নেটওয়ার্কের সদস্যরা লেবানন, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও ইরানের মধ্যে বাণিজ্যিক ফ্লাইটে যাতায়াতকারী কুরিয়ারদের মাধ্যমে কয়েকশ মিলিয়ন ডলার পর্যন্ত অর্থ স্থানান্তর করেন।

ট্রেজারি বিভাগ বলেছে, তাদের ধারণা, এই কুরিয়ার নেটওয়ার্কটি অঞ্চলজুড়ে বিভিন্ন সন্ত্রাসী প্রক্সি গোষ্ঠীকে অর্থায়নে ব্যবহৃত হচ্ছে।

‎যুক্তরাষ্ট্র ১৯৯৭ সালে প্রথম হিজবুল্লাহকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করে। নতুন নিষেধাজ্ঞাগুলো সংগঠনটির বর্তমান কার্যক্রমকে লক্ষ্য করে আরোপ করা হয়েছে।

‎ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ঘোষিত নতুন অর্থনৈতিক অভিযানের পরই হিজবুল্লাহর বিরুদ্ধে সর্বশেষ এই পদক্ষেপ নেওয়া হলো। তথ্যসূত্র: আল জাজিরা


‎বাংলাদেশের খবর/এইচআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন